সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে আউশ আবাদ বৃদ্ধিতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন আলহাজ্ব মোবাশ্বের আলম ভূইয়া  জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬: লালমাইয়ে উপজেলা পর্যায়ে ফলাফল ঘোষণা, বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাফল্যের জয়যাত্রা লালমাইয়ে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩টি বসতঘর,পরিদর্শনে ইউএনও  লালমাইয়ে বাগমারা দঃ ইউনিয়নে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় প্রশিক্ষণের উদ্বোধন কুমিল্লা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬–২০২৭ সহ-সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর আলমের নিরঙ্কুশ বিজয় লালমাইয়ের প্রবাসীর ব্লাড ক্যান্সার, সহযোগিতার আহ্বান মানবিক ব্যক্তিত্ব হাজী ফরহাদ হোসেনের লালমাইয়ে টেকসই কৃষি প্রযুক্তির মাঠ দিবস অনুষ্ঠিত, মরিচে ফলন বৃদ্ধির নতুন দিকনির্দেশনা ড. মোস্তফা সাজ্জাদ হাসান অধ্যাপক পদে নিয়োগপ্রাপ্ত লালমাই ভুশ্চি বাজারে গোমতী জেনারেল প্র্যাকটিস সেন্টারের উদ্বোধন ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত লালমাইয়ে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কয়েকজন ছাড়া কারও চেহারাই দেখছি না: নিরব

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ৯৮ বার পড়া হয়েছে

দেশের করোনা পরিস্থিতির কারণে প্রথমবার ঘরে পরিবারের সদস্যদের সাথে ঈদের নামাজ আদায় করেন জনপ্রিয় চিত্রনায়ক নিরব হোসেন। প্রায় ৬৮ দিন ঘরে বন্দী এ নায়কের ঈদের দিন কেটেছে বাকি দিনগুলোর মতই।

 

ঘরে বসে থাকতে থাকতে অনেকটাই বোরড হয়ে গেছেন। কিন্ত তাতেও কিছুই করার নেই। দেশের পরিস্থিতি চিন্তা করে থাকছেন গৃহবন্দী। তবে পরিবারের সঙ্গে এতটা সময় পার করাটা বেশ উপভোগ করছেন এ নায়ক। দুই মেয়ে যুওয়াইনাহ্ ও যুওয়াইবাহ্ এর সঙ্গে বেশ ভালো সময় কাটছে।

এ নায়ক বলেন, প্রায় ৬৮ দিন ধরে বাসাতেই আছি। সেদিন থেকে চিন্তা করলে ঈদের দিনটা বাকি দিনের মতই কেটেছে। নতুনত্ব কিছুই ছিলো না। আর প্রথমবার ঈদের নামাজ ঘরে আদায় করেছি। আমরা ১২ জন ছিলা পরিবারে, সবাই মিলে ঘরে জামাতের সাথে নামাজ পড়েছি। এটা একটু ব্যতিক্রম এবারের ঈদে।

পরিবারের সঙ্গে বাসাতেই কেটেছে এদিন। তবে যেহেতু বোন ও ভাইয়ের বাসা খুব কাছেই বিকালের পর বোনের বাসায় গিয়েছিলাম আর ভাইয়া আমাদের বাসায় এসেছিলেন।

তিনি আরও বলেন, ‘করোনার কারণে নিজের আত্মীয়স্বজন ভাই ব্রাদার ছাড়া কারও চেহারাই দেখছি না। যাদের দেখছি সেটাও ভিডিও কলের মাধ্যমে।

এবারের ঈদে বন্ধুদের সঙ্গে আড্ডা মিস করছেন জানিয়ে নিরব বলেন, ‘প্রতি বছর ঈদেই বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিই, কিন্তু এবারের ঈদে সেটা পারিনি। বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডাটা খুব মিস করছি।’

এবার ঈদে তেমন কিছুই কিনেন নি, তবে স্ত্রীর জন্য অনলাইনে শাড়ি কিনে উপহার দিয়েছেন। স্ত্রীর কাছ থেকে পেয়েছেন শার্ট উপহার।

ঈদের সালামি প্রসঙ্গে নিরব বলেন, সালামি পাওয়ার চেয়ে দিতে হয় বেশি। এবারও তাই হয়েছে। যেহেতু পাওয়ার মধ্যে শুধু মা, বড় ভাই, বোন ও দুলাভাই তাই এদের থেকে পাই সবসময়;এবারও পেয়েছি। কিন্তু আমি সবসময় সালামি পাই কম, দেই বেশি।

ছবি: শামছুল হক রিপন

আইএন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102