সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে আউশ আবাদ বৃদ্ধিতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন আলহাজ্ব মোবাশ্বের আলম ভূইয়া  জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬: লালমাইয়ে উপজেলা পর্যায়ে ফলাফল ঘোষণা, বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাফল্যের জয়যাত্রা লালমাইয়ে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩টি বসতঘর,পরিদর্শনে ইউএনও  লালমাইয়ে বাগমারা দঃ ইউনিয়নে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় প্রশিক্ষণের উদ্বোধন কুমিল্লা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬–২০২৭ সহ-সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর আলমের নিরঙ্কুশ বিজয় লালমাইয়ের প্রবাসীর ব্লাড ক্যান্সার, সহযোগিতার আহ্বান মানবিক ব্যক্তিত্ব হাজী ফরহাদ হোসেনের লালমাইয়ে টেকসই কৃষি প্রযুক্তির মাঠ দিবস অনুষ্ঠিত, মরিচে ফলন বৃদ্ধির নতুন দিকনির্দেশনা ড. মোস্তফা সাজ্জাদ হাসান অধ্যাপক পদে নিয়োগপ্রাপ্ত লালমাই ভুশ্চি বাজারে গোমতী জেনারেল প্র্যাকটিস সেন্টারের উদ্বোধন ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত লালমাইয়ে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

‘জাফরুল্লাহ’র কিছু হলে সরকার দায়ী থাকবে’

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ১৩৮ বার পড়া হয়েছে

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর কিছু হলে সরকারকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না।

বুধবার নাগরিক ঐক্যের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এক আলোচনা সভায় ইন্টারনেটের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এই হুঁশিয়ারি দেন।

সভাপতির বক্তব্যে মাহমুদুর রহমান মান্না বলেন, এই সরকার আমাদের সরকার নয়। ওরা আমাদের কাজ করবেও না। এরা পুরো ব্যবসায়ীদের সরকার। এখন এই শাসকদের কাছে নিরাপদ নই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে মান্না বলেন, বলছেন ১৫ দিন দেখবো। তারপর কঠোর হবে। আপনারা কি হয় দেখবেন। প্রতিদিনই তো সংক্রমণ বাড়ছে, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। এটাকেই বলে হার্ড ইমুউনিটি। চরে খাও, বাঁচলে বাঁচো, মরলে মরো-এই হচ্ছে সরকারের পলিসি।

ইন্টারনেটের মাধ্যমে আলোচনায় অংশ নিয়ে জেএসডির সভাপতি আসম আবদুর রব বলেন, আজকে সমগ্র পৃথিবী ও মানবসভ্যতা হুমকির সম্মুখিন। করোনা মহামারীর হাত থেকে এককভাবে কোনো ব্যক্তি বা গোষ্ঠি বা সরকার বাঁচতে পারবে না। সমগ্র বিশ্বকে সম্মিলিতভাবে বাঁচতে পারবে।

সংগঠনের সমন্বয়কারী শহীদুল্লাহ কায়সারের পরিচালনায় ইন্টারেনেটের মাধ্যমে গণফোরামের সাবেক নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও গণসংহতির প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকীও বক্তব্য রাখেন। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আকবর খান ও মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান।

বাংলাদেশ জার্নাল/আরকে

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102