সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে আউশ আবাদ বৃদ্ধিতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন আলহাজ্ব মোবাশ্বের আলম ভূইয়া  জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬: লালমাইয়ে উপজেলা পর্যায়ে ফলাফল ঘোষণা, বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাফল্যের জয়যাত্রা লালমাইয়ে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩টি বসতঘর,পরিদর্শনে ইউএনও  লালমাইয়ে বাগমারা দঃ ইউনিয়নে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় প্রশিক্ষণের উদ্বোধন কুমিল্লা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬–২০২৭ সহ-সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর আলমের নিরঙ্কুশ বিজয় লালমাইয়ের প্রবাসীর ব্লাড ক্যান্সার, সহযোগিতার আহ্বান মানবিক ব্যক্তিত্ব হাজী ফরহাদ হোসেনের লালমাইয়ে টেকসই কৃষি প্রযুক্তির মাঠ দিবস অনুষ্ঠিত, মরিচে ফলন বৃদ্ধির নতুন দিকনির্দেশনা ড. মোস্তফা সাজ্জাদ হাসান অধ্যাপক পদে নিয়োগপ্রাপ্ত লালমাই ভুশ্চি বাজারে গোমতী জেনারেল প্র্যাকটিস সেন্টারের উদ্বোধন ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত লালমাইয়ে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমাইয়ে আবু তাহের ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

লালমাইয়ে আবু তাহের ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ
মোহাম্মদ আনোয়ার হোসেন

কুমিল্লার লালমাই উপজেলায় মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আবু তাহের ভূইয়া ফাউন্ডেশন’-এর উদ্যোগে ভূলইন উত্তর ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে এ উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আকতার ভূইয়ার পক্ষ থেকে উপস্থিত নেতাকর্মীদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।

এসময় বক্তারা বলেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশে দাঁড়ানো এবং উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে ভূলইন উত্তর ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

আবু তাহের ভূইয়া ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102