সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে আউশ আবাদ বৃদ্ধিতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন আলহাজ্ব মোবাশ্বের আলম ভূইয়া  জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬: লালমাইয়ে উপজেলা পর্যায়ে ফলাফল ঘোষণা, বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাফল্যের জয়যাত্রা লালমাইয়ে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩টি বসতঘর,পরিদর্শনে ইউএনও  লালমাইয়ে বাগমারা দঃ ইউনিয়নে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় প্রশিক্ষণের উদ্বোধন কুমিল্লা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬–২০২৭ সহ-সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর আলমের নিরঙ্কুশ বিজয় লালমাইয়ের প্রবাসীর ব্লাড ক্যান্সার, সহযোগিতার আহ্বান মানবিক ব্যক্তিত্ব হাজী ফরহাদ হোসেনের লালমাইয়ে টেকসই কৃষি প্রযুক্তির মাঠ দিবস অনুষ্ঠিত, মরিচে ফলন বৃদ্ধির নতুন দিকনির্দেশনা ড. মোস্তফা সাজ্জাদ হাসান অধ্যাপক পদে নিয়োগপ্রাপ্ত লালমাই ভুশ্চি বাজারে গোমতী জেনারেল প্র্যাকটিস সেন্টারের উদ্বোধন ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত লালমাইয়ে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমাইয়ে বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন 

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে
লালমাইয়ে বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

শান্তির প্রতিক পায়রা উড়িয়ে উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহিন আকতার শিফা
মোহাম্মদ আনোয়ার হোসেন
লালমাই উপজেলার শ্রেষ্ঠ স্বনামধন্য নারী শিক্ষা প্রতিষ্ঠান বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার  ১৯জানুয়ারী (সোমবার) ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষক,শিক্ষিকা, ছাত্রীদের উপস্থিতিতে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন করেন লালমাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি)শাহিন আকতার শিফা।
বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আকতার শিফা বলেন ২০২৬ সালে উপজেলা পর্যায়ে বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় আমার পক্ষ থেকে বিদ্যালয়ের সাথে জড়িত শিক্ষক, শিক্ষিকা সহ সংশ্লিষ্ট সবার প্রতি অভিনন্দন জানাই। তিনি আরো বলেন এটি একটি বিরাট অর্জন,লালমাই উপজেলার জন্য গর্বের বিষয়।
এসময়ে প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিদেরকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। এবং ২০২৬ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠনের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ ফারুক হোসেন কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধান অতিথি শাহিন আকতার শিফা।
অত্র বিদ্যালয়ের (শরীর চর্চা) বিভাগের সিনিয়র শিক্ষক মাকসুদা সফিনাজ আক্কাস এর সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ ফারুক হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রনজিত সেন, বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির আহমদ,বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহসান হাবিব।
পরবর্তীতে ২০২৬ সালে নাসরিন সুলতানা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ,হৈমন্তী রানী সিংহ শ্রেষ্ঠ শিক্ষার্থী এবং নির্বাচনী পরীক্ষায় মেধা তালিকায় সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত সামিয়া জাহান স্বর্না, অধরা সিংহ,বিন্তি রানী সিংহ নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা
ও সম্মাননা পুরস্কার দেওয়া হয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102