সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে আউশ আবাদ বৃদ্ধিতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন আলহাজ্ব মোবাশ্বের আলম ভূইয়া  জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬: লালমাইয়ে উপজেলা পর্যায়ে ফলাফল ঘোষণা, বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাফল্যের জয়যাত্রা লালমাইয়ে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩টি বসতঘর,পরিদর্শনে ইউএনও  লালমাইয়ে বাগমারা দঃ ইউনিয়নে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় প্রশিক্ষণের উদ্বোধন কুমিল্লা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬–২০২৭ সহ-সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর আলমের নিরঙ্কুশ বিজয় লালমাইয়ের প্রবাসীর ব্লাড ক্যান্সার, সহযোগিতার আহ্বান মানবিক ব্যক্তিত্ব হাজী ফরহাদ হোসেনের লালমাইয়ে টেকসই কৃষি প্রযুক্তির মাঠ দিবস অনুষ্ঠিত, মরিচে ফলন বৃদ্ধির নতুন দিকনির্দেশনা ড. মোস্তফা সাজ্জাদ হাসান অধ্যাপক পদে নিয়োগপ্রাপ্ত লালমাই ভুশ্চি বাজারে গোমতী জেনারেল প্র্যাকটিস সেন্টারের উদ্বোধন ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত লালমাইয়ে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমাইয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত- ভাষা শহীদদের প্রতি লালমাই প্রেসক্লাব পরিবারের শ্রদ্ধা নিবেদন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

**লালমাইয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত**
*ভাষা শহীদদের প্রতি লালমাই প্রেসক্লাব পরিবারের শ্রদ্ধা নিবেদন*

লালমাই (কুমিল্লা) প্রতিনিধি:

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে লালমাই প্রেসক্লাব পরিবার। দিবসটি উপলক্ষে লালমাই উপজেলার অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ-এর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

একুশের সকালে কলেজ প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে লালমাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা সমবেত হন। পরে তারা শহীদ মিনারে ফুল দিয়ে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় উপস্থিত সকলে এক মিনিট নীরবতা পালন করেন।

বক্তারা বলেন, ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয়ের ভিত্তি রচনা করেছে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় শহীদদের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনা ছড়িয়ে দিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে লালমাই প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম,প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন জয়, অর্থ সম্পাদক মোহাম্মদ আনোয়ার, প্রচার ও প্রকাশনা খান মোঃ রুবেল হোসেন, ধর্মবিসয়ক সম্পাদক মোঃ আবাদ মিয়া,ক্রীড়া সম্পাদক মোঃ আহসান উল্লাহ রাজু, তথ্য প্রযুক্তি সম্পাদক মোঃ সালামত উল্লাহ, সদস্য মোঃ মনসুর লোকমান রাকিব, মোঃ শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে কর্মসূচি সম্পন্ন হয়।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লালমাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও পৃথক কর্মসূচির মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102