সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে আউশ আবাদ বৃদ্ধিতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন আলহাজ্ব মোবাশ্বের আলম ভূইয়া  জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬: লালমাইয়ে উপজেলা পর্যায়ে ফলাফল ঘোষণা, বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাফল্যের জয়যাত্রা লালমাইয়ে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩টি বসতঘর,পরিদর্শনে ইউএনও  লালমাইয়ে বাগমারা দঃ ইউনিয়নে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় প্রশিক্ষণের উদ্বোধন কুমিল্লা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬–২০২৭ সহ-সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর আলমের নিরঙ্কুশ বিজয় লালমাইয়ের প্রবাসীর ব্লাড ক্যান্সার, সহযোগিতার আহ্বান মানবিক ব্যক্তিত্ব হাজী ফরহাদ হোসেনের লালমাইয়ে টেকসই কৃষি প্রযুক্তির মাঠ দিবস অনুষ্ঠিত, মরিচে ফলন বৃদ্ধির নতুন দিকনির্দেশনা ড. মোস্তফা সাজ্জাদ হাসান অধ্যাপক পদে নিয়োগপ্রাপ্ত লালমাই ভুশ্চি বাজারে গোমতী জেনারেল প্র্যাকটিস সেন্টারের উদ্বোধন ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত লালমাইয়ে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন: ডিসপ্লেতে প্রথম, স্কাউটে দ্বিতীয় বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

লালমাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন: ডিসপ্লেতে প্রথম, স্কাউটে দ্বিতীয় বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়

  • মোহাম্মদ আনোয়ার হোসেন

কুমিল্লার লালমাই উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে। কুচকাওয়াজ, ডিসপ্লে এবং স্কাউটসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরিবেশনায় অংশ নিয়ে শিক্ষার্থীরা তাদের মেধা ও শৃঙ্খলার পরিচয় তুলে ধরে।

প্রতিযোগিতার ফলাফলে ডিসপ্লে ইভেন্টে প্রথম স্থান অর্জন করে বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়। এছাড়া স্কাউটস বিভাগে দ্বিতীয় স্থান লাভ করে প্রতিষ্ঠানটি, যা শিক্ষার্থীদের দক্ষতা ও প্রশিক্ষণের উৎকর্ষতার প্রমাণ বহন করে।

অনুষ্ঠানে উপস্থিত উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বিজয়ীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সাফল্য ধরে রাখার জন্য শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন।

দিবসটি উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102