সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে আউশ আবাদ বৃদ্ধিতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন আলহাজ্ব মোবাশ্বের আলম ভূইয়া  জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬: লালমাইয়ে উপজেলা পর্যায়ে ফলাফল ঘোষণা, বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাফল্যের জয়যাত্রা লালমাইয়ে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩টি বসতঘর,পরিদর্শনে ইউএনও  লালমাইয়ে বাগমারা দঃ ইউনিয়নে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় প্রশিক্ষণের উদ্বোধন কুমিল্লা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬–২০২৭ সহ-সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর আলমের নিরঙ্কুশ বিজয় লালমাইয়ের প্রবাসীর ব্লাড ক্যান্সার, সহযোগিতার আহ্বান মানবিক ব্যক্তিত্ব হাজী ফরহাদ হোসেনের লালমাইয়ে টেকসই কৃষি প্রযুক্তির মাঠ দিবস অনুষ্ঠিত, মরিচে ফলন বৃদ্ধির নতুন দিকনির্দেশনা ড. মোস্তফা সাজ্জাদ হাসান অধ্যাপক পদে নিয়োগপ্রাপ্ত লালমাই ভুশ্চি বাজারে গোমতী জেনারেল প্র্যাকটিস সেন্টারের উদ্বোধন ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত লালমাইয়ে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে

লালমাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মোহাম্মদ আনোয়ার হোসেন
লালমাই উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ ডিসেম্বর (রবিবার) ১১টায় লালমাই উপজেলা পরিষদ  মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতুর সভাপতিত্বে আলোচনা সভাটি  অনুষ্ঠিত হয়েছে।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন লালমাই থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ এনামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ,বীর মুক্তিযোদ্ধা মোঃ তাজুল ইসলাম, দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোফাজ্জল হোসেন মজুমদার, বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া জাহান স্বর্না।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন, বীর মুক্তিযোদ্ধা খন্দকার সফিকুর রহমান,  লালমাই উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ ফাহমিদা আফরোজ, উপজেলা কৃষি অফিসার লায়লা আরজুমান বেগম,মৎস্য অফিসার মোঃ হাবিবুর রহমান, পরিবার পরিকল্পনা অফিসার রনজিত সেন,অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ শামিম ইকবাল, ছোট শরীফপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ ফারুকুল ইসলাম ভূইয়া,লালমাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদীন জয়, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসনে সহ স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন,উপজেলা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও ছাত্রছাত্রী বৃন্দ,সামাজিক ও  সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তাগন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সম্মান রেখে বলেন স্বাধীন বাংলাদেশকে মেধা শুন্য করার নীল নকশা বাস্তবায়নের লক্ষে সাহিত্যিক,কবি,সাংবাদিক, শিক্ষাবিদ,ডাক্তার, ইন্জিনিয়ার,বিজ্ঞানী,রাজনীতিবিদ সহ সহ প্রায় দশ হাজারের অধিক সূর্যসন্তানদেরকে ধরে নিয়ে রায়ের বাজার বধ্যেভূমি তে হত্যা করে, এছাড়াও শহীদ বুদ্ধিজীবীদের অনেকেই ঘুম করে। পরবর্তীতে তাদের হদিস পাওয়া যায়নি।
শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনায় এবং জীবিত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্যে ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লালমাই উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতী তাফাজ্জল হক।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102