ঈদুল ফিতর উপলক্ষে লালমাইয়ে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন
মোহাম্মদ আনোয়ার হোসেন
আসন্ন পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে অতিদরিদ্র, অসহায়, দুঃস্থ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে কুমিল্লার লালমাই উপজেলার ২নং বাগমারা দক্ষিণ ইউনিয়নে প্রতি পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।
১৬মার্চ ২০২৬ সোমবার সকাল ৯টায় বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিন্টু চন্দ্র মজুমদার।
এসময় আরও উপস্থিত ছিলেন বাগমারা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আমির হোসেন মেম্বার, সহ-সভাপতি মোঃ মফিজুল ইসলাম, বিএনপি নেতা আলী আশরাফ, যুবদল নেতা মোঃ সেরাজুল ইসলাম চারু, মোঃ সোহেল এবং ছাত্রদল নেতা মোঃ শাহজাহানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজনে ছিল ২নং বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদ, লালমাই, কুমিল্লা এবং বাস্তবায়নে ছিল উপজেলা প্রশাসন, লালমাই, কুমিল্লা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এ মানবিক সহায়তা কর্মসূচি দরিদ্র ও অসহায় মানুষের মাঝে স্বস্তি এনে দেবে এবং ঈদের আনন্দ ভাগাভাগি করতে সহায়তা করবে।