রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে আউশ আবাদ বৃদ্ধিতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন আলহাজ্ব মোবাশ্বের আলম ভূইয়া  জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬: লালমাইয়ে উপজেলা পর্যায়ে ফলাফল ঘোষণা, বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাফল্যের জয়যাত্রা লালমাইয়ে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩টি বসতঘর,পরিদর্শনে ইউএনও  লালমাইয়ে বাগমারা দঃ ইউনিয়নে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় প্রশিক্ষণের উদ্বোধন কুমিল্লা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬–২০২৭ সহ-সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর আলমের নিরঙ্কুশ বিজয় লালমাইয়ের প্রবাসীর ব্লাড ক্যান্সার, সহযোগিতার আহ্বান মানবিক ব্যক্তিত্ব হাজী ফরহাদ হোসেনের লালমাইয়ে টেকসই কৃষি প্রযুক্তির মাঠ দিবস অনুষ্ঠিত, মরিচে ফলন বৃদ্ধির নতুন দিকনির্দেশনা ড. মোস্তফা সাজ্জাদ হাসান অধ্যাপক পদে নিয়োগপ্রাপ্ত লালমাই ভুশ্চি বাজারে গোমতী জেনারেল প্র্যাকটিস সেন্টারের উদ্বোধন ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত লালমাইয়ে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬: লালমাইয়ে উপজেলা পর্যায়ে ফলাফল ঘোষণা, বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাফল্যের জয়যাত্রা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬: লালমাইয়ে উপজেলা পর্যায়ে ফলাফল ঘোষণা, বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাফল্যের জয়যাত্রা

মোহাম্মদ আনোয়ার হোসেন

কুমিল্লার লালমাই উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে গ্রুপ ‘খ’-এ শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়, যা উপজেলার শিক্ষাঙ্গনে এক গৌরবময় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। ঘোষিত ফলাফলে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয়েছে গ্রুপ ‘খ’-এর হৈমন্তী সিংহ জয়িতা (৯ম শ্রেণি)। একই গ্রুপে শ্রেষ্ঠ গার্লস গাইড শিক্ষক হিসেবে স্বীকৃতি পেয়েছেন নাসরিন সুলতানা।

সহশিক্ষা কার্যক্রমেও শিক্ষার্থীরা উজ্জ্বল সাফল্য অর্জন করেছে। ইংরেজি বক্তব্যে গ্রুপ ‘ক’-এ প্রথম স্থান অধিকার করেছে জান্নাতুল নাঈম (৮ম শ্রেণি) এবং ইংরেজি রচনায় গ্রুপ ‘খ’-এ প্রথম হয়েছে তাসফিয়া তাবাচ্ছুম (১০ম শ্রেণি)।

সাংস্কৃতিক প্রতিযোগিতায় দেশাত্মবোধক গানে গ্রুপ ‘ক’-এ দীপান্বিতা পাল (৮ম শ্রেণি) এবং গ্রুপ ‘খ’-এ কথা দেবনাথ (৯ম শ্রেণি) প্রথম স্থান লাভ করে। রবীন্দ্র সংগীতে গ্রুপ ‘ক’-এ জুই সমদ্দার (৭ম শ্রেণি) এবং গ্রুপ ‘খ’-এ কথা দেবনাথ শীর্ষস্থান অর্জন করে। নজরুল সংগীতে গ্রুপ ‘ক’-এ দীপান্বিতা পাল এবং লোক সংগীতে জুই সমদ্দার প্রথম হয়।

নৃত্য বিভাগেও সাফল্যের ছাপ রাখে শিক্ষার্থীরা। উচ্চাঙ্গ নৃত্যে গ্রুপ ‘খ’-এ হৈমন্তী সিংহ জয়িতা প্রথম স্থান অর্জন করে। লোকনৃত্যে গ্রুপ ‘ক’-এ অনুশ্রী বড়ুয়া (৭ম শ্রেণি) এবং গ্রুপ ‘খ’-এ তনুশ্রী বড়ুয়া (১০ম শ্রেণি) শীর্ষস্থান অধিকার করে।

এর আগে, শনিবার (১১ এপ্রিল ২০২৬) উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা -১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া,সভাপতিত্ব করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু। সভায় সমন্বয় করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদুল্লাহ।

সভায় বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষা-বান্ধব নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানান এবং বিদ্যালয়ে ইংলিশ ক্লাব গঠনের ওপর জোর দেন।

সামগ্রিকভাবে, জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ লালমাই উপজেলার শিক্ষাঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। বিশেষ করে বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের এ সাফল্য ভবিষ্যতে আরও ভালো ফলাফলের পথ সুগম করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102