
ড. মোস্তফা সাজ্জাদ হাসান অধ্যাপক পদে নিয়োগপ্রাপ্ত
দেশের উচ্চশিক্ষা অঙ্গনে নতুন এক সংযোজন হিসেবে অধ্যাপক পদে নিয়োগ পেয়েছেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) পেশাজীবী ড. মোস্তফা সাজ্জাদ হাসান, এফসিএ, সিপিএ। পেশাগতভাবে সিএ হলেও শিক্ষকতার প্রতি গভীর অনুরাগ থেকেই তিনি একাডেমিক অঙ্গনে যুক্ত হন।
শিক্ষক পরিবারে বেড়ে ওঠার কারণে শিক্ষাদানের প্রতি তাঁর আগ্রহ শৈশব থেকেই বিকশিত হয়। সেই আগ্রহকে ধারণ করেই তিনি উচ্চশিক্ষা সম্পন্ন করে গবেষণামূলক কাজে নিজেকে সম্পৃক্ত করেন এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
পিএইচডি সম্পন্ন করার পর তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগে খণ্ডকালীন সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তাঁর একাডেমিক দক্ষতা, গবেষণায় অবদান এবং পেশাগত অভিজ্ঞতার স্বীকৃতিস্বরূপ চলতি বছরে একই বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগে অধ্যাপক পদমর্যাদায় নিয়োগ প্রদান করা হয়েছে।
সংশ্লিষ্ট মহলের মতে, পেশাগত অভিজ্ঞতা ও একাডেমিক জ্ঞানের সমন্বয়ে তিনি শিক্ষার্থীদের জন্য একটি সমৃদ্ধ শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সক্ষম হবেন এবং উচ্চশিক্ষা ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবেন।
অধ্যাপক পদে নিয়োগপ্রাপ্ত হওয়ায় তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।