
লালমাইয়ে ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন কামাল হোসেন
মোহাম্মদ আনোয়ার হোসেন
কুমিল্লার লালমাই উপজেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন দুর্নীতি প্রতিরোধ কমিটি লালমাই উপজেলা শাখার সহ-সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ কামাল হোসেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই উৎসব আমাদের আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে। তিনি আশা প্রকাশ করেন, ঈদের এই পবিত্র আনন্দ সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে।
কামাল হোসেন আরও বলেন, সমাজের বিত্তবানদের উচিত ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া, বিশেষ করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। তাহলেই ঈদের প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হবে।
তিনি লালমাই উপজেলাবাসীর সার্বিক কল্যাণ কামনা করে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ঈদ উদযাপনের আহ্বান জানান। পাশাপাশি দেশ ও জাতির উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।
শেষে তিনি মহান আল্লাহর দরবারে দেশের শান্তি, সমৃদ্ধি ও সকলের সুস্বাস্থ্য কামনা করেন।
বর্তমানে তিনি পবিত্র ওমরাহ হজ্ব পালন এর উদ্দেশ্যে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অবস্থান করছেন।