
লালমাইয়ে দাড়ি-পাল্লা মার্কার পক্ষে গণমিছিল অনুষ্ঠিত
মোহাম্মদ আনোয়ার হোসেন
কুমিল্লার লালমাই উপজেলায় আসন্ন নির্বাচনে দাড়ি-পাল্লা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে বাগমারা উত্তর ও দঃ ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে বাগমারা বাজারে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
৯ফেব্রুয়ারী (সোমবার) বিকেলে এই গণমিছিলে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
গণমিছিলটি বাগমারা বাজারের কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে নির্বাচনে দাড়ি-পাল্লা প্রতীকের পক্ষে জনমত গঠনের আহ্বান জানান।
সমাবেশে লালমাই উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী বলেন, এলাকার উন্নয়ন, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দাড়ি-পাল্লা প্রতীকের বিকল্প নেই। তারা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কাঙ্ক্ষিত বিজয় নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।
গণমিছিলে স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতা, কর্মী এবং সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের তৎপরতাও দেখা গেছে।
উল্লেখ্য, লালমাই উপজেলায় নির্বাচনী প্রচারণা ক্রমেই গতি পাচ্ছে এবং বিভিন্ন প্রতীক ও প্রার্থীর পক্ষে প্রতিদিনই সভা-সমাবেশ ও গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।