
লালমাইয়ে অবৈধভাবে মাটিকাটার অপরাধে একজনকে অর্থদন্ড প্রদান করেন এসিল্যান্ড শাহীন আক্তার শিফা
লালমাই প্রতিনিধি
আজ ২জানুয়ারী (শুক্রবার) লালমাই উপজেলার হরিশ্চর বাজার এলাকায় রাতের আধারে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন লালমাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আকতার শিফা। উক্ত অভিযানে মাটিকাটায় জড়িত থাকার অপরাধে একজনকে “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩” এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক আদায় করা হয়।
এসময়ে তিনি বলেন জনস্বার্থে উপজেলা প্রশাসন কর্তৃক এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।