রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে আউশ আবাদ বৃদ্ধিতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন আলহাজ্ব মোবাশ্বের আলম ভূইয়া  জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬: লালমাইয়ে উপজেলা পর্যায়ে ফলাফল ঘোষণা, বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাফল্যের জয়যাত্রা লালমাইয়ে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩টি বসতঘর,পরিদর্শনে ইউএনও  লালমাইয়ে বাগমারা দঃ ইউনিয়নে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় প্রশিক্ষণের উদ্বোধন কুমিল্লা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬–২০২৭ সহ-সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর আলমের নিরঙ্কুশ বিজয় লালমাইয়ের প্রবাসীর ব্লাড ক্যান্সার, সহযোগিতার আহ্বান মানবিক ব্যক্তিত্ব হাজী ফরহাদ হোসেনের লালমাইয়ে টেকসই কৃষি প্রযুক্তির মাঠ দিবস অনুষ্ঠিত, মরিচে ফলন বৃদ্ধির নতুন দিকনির্দেশনা ড. মোস্তফা সাজ্জাদ হাসান অধ্যাপক পদে নিয়োগপ্রাপ্ত লালমাই ভুশ্চি বাজারে গোমতী জেনারেল প্র্যাকটিস সেন্টারের উদ্বোধন ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত লালমাইয়ে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমাইয়ে আউশ আবাদ বৃদ্ধিতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন আলহাজ্ব মোবাশ্বের আলম ভূইয়া 

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

লালমাইয়ে আউশ আবাদ বৃদ্ধিতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন আলহাজ্ব মোবাশ্বের আলম ভূইয়া

মোহাম্মদ আনোয়ার হোসেন

দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় সরকারের প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার লালমাই উপজেলায় খরিপ-১ মৌসুমে উফশী আউশ ফসলের আবাদ সম্প্রসারণের লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) ৩টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন মোঃ মোবাশ্বের আলম ভূঁইয়া, মাননীয় সংসদ সদস্য, কুমিল্লা-১০।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উম্মে তাহমিনা মিতু, উপজেলা নির্বাহী অফিসার, লালমাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়লা আরজুমান বেগম।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, “কৃষিই আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষকদের সহায়তা করতে সরকার বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে, যাতে উৎপাদন বৃদ্ধি পায় এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়।” তিনি আরও বলেন, আউশ ধানের আবাদ বাড়াতে আধুনিক প্রযুক্তি ও উন্নত বীজ ব্যবহারের ওপর জোর দিতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে জানান, এ কর্মসূচির আওতায় লালমাই উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত মানের আউশ ধানের বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে, যা চলতি মৌসুমে উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডায়ার সাংবাদিক বৃন্দ এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

উপজেলার প্রান্তিক ৬০০০হাজার কৃষকের মাঝে বীজ,সার বিতরণ করা হয়েছে।

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, লালমাই, কুমিল্লার আয়োজনে এই প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে, যা দেশের কৃষিখাতকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102