বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে সৎ মায়ের নির্যাতনের অভিযোগ: ভাইরাল ভিডিওর পর প্রশাসনের হস্তক্ষেপ, সতর্কবার্তা ৩৩ বছর পর প্রাক্তনদের মিলনমেলা, আবেগঘন বাগমারা উচ্চ বিদ্যালয়ের ৯৩ ব্যাচ পুনর্মিলনী মাওলানা ইসমাইল হোসেনের প্রার্থিতা ঘোষণা: ন্যায়ভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় লালমাই উপজেলা বাসিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন কামাল হোসেন লালমাইয়ে আবু তাহের ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ ঈদুল ফিতর উপলক্ষে লালমাইয়ে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন লালমাইয়ে বাগমারা আল মোকাররম দারুল উলুম মাদ্রাসায় ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ লালমাইয়ে মাহমুদনগর (নাগরীপাড়া) মুহিউস সুন্নাহ মাদরাসার ১৭ হাফেজের সুনামের সাথে খতমে তারাবীহ আদায়, বিশেষ দোয়া ও সংবর্ধনা কুমিল্লার চৌয়ারায় পারিবারিক কবরস্থানে সোলার লাইট স্থাপন লালমাইয়ে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

লালমাইয়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

লালমাইয়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোহাম্মদ আনোয়ার হোসেন

‘দক্ষতা নিয়ো যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে লালমাই উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ডিসেম্বর (বৃহস্পতিবার) ১১টায় লালমাই উপজেলা পরিষদ কমপ্লেক্স হল রুমে উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতুর সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সবার পূর্বে উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তার শিফা, লালমাই থানার অফিসার (তদন্ত) মোঃ সাইফুল ইসলাম, কৃষি ব্যাংক লালমাই উপজেলা শাখার শাখা ব্যবস্থাপক,নাঙ্গলকোট প্রশিক্ষণ ইনস্টিটিউট এর প্রশিক্ষক ইন্জিনিয়ার মোঃ আবু বকর সিদ্দিক।

লালমাই উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন লালমাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন জয়, উপজেলা কৃষি অফিসার লায়লা আরজুমান বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার রণজিত সেন,লালমাই প্রেসক্লাবের সহসভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান ও উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন বাংলাদেশের যারা বিদেশ যাবে তাদেরকে সরকারীভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। বিভিন্ন ভাষা শিক্ষা প্রশিক্ষন,বিভিন্ন কর্মদক্ষতায় যেমন ডাক্তার, ইন্জিনিয়ার, ড্রাইভিং,ইলেকট্রনিক এন্ড ইলেক্ট্রিক,আইটি,প্লাম্বার, ফুড প্যাকেজিং,কুকিং এবং কৃষি ইত্যাদি। দক্ষ হয়ে বিদেশ গেলে দেশের র‍্যামিটেন্স আরো অনেক গুন বৃদ্ধি পাবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102