বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে সৎ মায়ের নির্যাতনের অভিযোগ: ভাইরাল ভিডিওর পর প্রশাসনের হস্তক্ষেপ, সতর্কবার্তা ৩৩ বছর পর প্রাক্তনদের মিলনমেলা, আবেগঘন বাগমারা উচ্চ বিদ্যালয়ের ৯৩ ব্যাচ পুনর্মিলনী মাওলানা ইসমাইল হোসেনের প্রার্থিতা ঘোষণা: ন্যায়ভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় লালমাই উপজেলা বাসিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন কামাল হোসেন লালমাইয়ে আবু তাহের ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ ঈদুল ফিতর উপলক্ষে লালমাইয়ে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন লালমাইয়ে বাগমারা আল মোকাররম দারুল উলুম মাদ্রাসায় ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ লালমাইয়ে মাহমুদনগর (নাগরীপাড়া) মুহিউস সুন্নাহ মাদরাসার ১৭ হাফেজের সুনামের সাথে খতমে তারাবীহ আদায়, বিশেষ দোয়া ও সংবর্ধনা কুমিল্লার চৌয়ারায় পারিবারিক কবরস্থানে সোলার লাইট স্থাপন লালমাইয়ে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

লালমাইয়ে আল ইসরা মাদরাসার বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

লালমাইয়ে আল ইসরা মাদরাসার বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

মোহাম্মদ আনোয়ার হোসেন

ঐতিহ্যবাহী লালমাই উপজেলার স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাগমারা উত্তর বাজার সৈয়দপুর রাস্তার মাথায় কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে অবস্থিত আল ইসরা মাদরাসার ২০২৫ সনে বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জাতীয় মেধা বৃত্তি পরীক্ষায়- বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

২১ ডিসেম্বর (রবিবার) ১১টায় মাদরাসার অডিটোরিয়ামে অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা মাসুম বিল্লাহ মুহাজির এর সভাপতিত্বে শিক্ষক,অভিভাবক, ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক মাওলানা মুজাম্মিল ইবনে মুসলিম ও মাওলানা লোকমান গাজী এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহিন আকতার শিফা।

এসময়ে বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জাতীয় মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ এর অত্র মাদরসার বিভিন্ন শ্রেণির ১২০জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহন করে ৪৫জন ট্যালেন্টপুল সহ মোট ৭৮জন শিক্ষার্থী বৃত্তি পাওয়ায় মাদরাসার পক্ষ থেকে ছাত্রছাত্রীদেরকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।এবং ২০২৬ সেশনে ভর্তি উৎসব উপলক্ষে ভর্তি ফরম বিতরন চলমান।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ক্বারি হোসাইন আহমেদ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102