মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতর উপলক্ষে লালমাইয়ে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন লালমাইয়ে বাগমারা আল মোকাররম দারুল উলুম মাদ্রাসায় ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ লালমাইয়ে মাহমুদনগর (নাগরীপাড়া) মুহিউস সুন্নাহ মাদরাসার ১৭ হাফেজের সুনামের সাথে খতমে তারাবীহ আদায়, বিশেষ দোয়া ও সংবর্ধনা কুমিল্লার চৌয়ারায় পারিবারিক কবরস্থানে সোলার লাইট স্থাপন লালমাইয়ে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা লালমাইয়ে মনোহরপুর তালীমুল কোরআন মাদরাসায় ইফতার ও দোয়া মাহফিল ডিসিসিআই ফিন্যান্সিয়াল সেক্টর স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত লালমাইয়ে বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমাই প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‘রওনাকে রমজান’ প্রতিযোগিতায় লালমাইয়ের আল ইসরা মাদরাসার শিক্ষার্থীদের সাফল্য

লালমাইয়ে আল ইসরা মাদ্রাসার দিনব্যাপী জমকালো ১যুগ পূর্তি ও সেমিনার অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

লালমাইয়ে আল ইসরা মাদ্রাসার দিনব্যাপী জমকালো ১যুগ পূর্তি ও সেমিনার অনুষ্ঠিত

(মোঃ জয়নাল আবেদীন জয়)
লালমাই উপজেলার বাগমারা সৈয়দ পুর রাস্তার মাথায় অবস্থিত স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল ইসরা মাদ্রাসার ১যুগ পূর্তি ও শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

২২নভেম্বর (শনিবার)সকাল ৯টায় বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্নে বালুর মাঠে মাদরাসার শিক্ষক অভিভাবক ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মাদরাসার প্রতিষ্ঠাতা মোহতামিম মাওলানা মাছুম বিল্লাহ মুহাজির এর সভাপতিত্বে বর্ষপূর্তি ও শিক্ষা সেমিনার টি অনুষ্ঠিত হয়েছে।

আল ইসরা মাদরাসাটি ২০১৪সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে বালক-বালিকা আবাসিক ও অনাবাসিক শাখায় নয়জন ছাত্রছাত্রী নিয়ে যাত্রা শুরু করে।প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা মাছুম বিল্লাহ মুহাজির এর সুপরিকল্পিত কর্মপন্থায় ধাপে ধাপে ছাত্রছাত্রীদের অভিভাবক শিক্ষক মন্ডলী,মাদরাসা পরিচালনা কমিটি শুভাকাঙ্ক্ষীদের অক্লান্ত পরিশ্রমের ফসলস্বরুপ প্রতিষ্ঠানটি ২০২৫ সালে এসে লালমাই উপজেলা সহ দঃ কুমিল্লার একটি সু-প্রতিষ্ঠিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। বর্তমানে মাদরাসাটিতে আবাসিক ও অনাবাসিক শাখায় ৭৫০জন ছাত্রছাত্রী অধ্যায়নরত রয়েছে। সু-প্রশিক্ষিত ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা আরবি, বাংলা ও ইংরেজী ভাষায় সমানতালে জাতীয় ও আন্তর্জাতিক মানের পাঠদান করানো হচ্ছে।

একযুগ পূর্তির আলোকে আল ইসরা মাদ্রাসার অবদান রাখা ব্যাক্তিদের অধ্যক্ষ সহ শিক্ষক মন্ডলী, পরিচালনা পর্ষদ জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিভিন্ন গৌরব অর্জন করায় অত্র মাদরাসার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

সকাল ৯টায় একযুগ পূর্তি ও শিক্ষা সেমিনার উদ্বোধন করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
টুমচর ইসলামিক কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হযরত মাওলানা হারুন আল মাদানী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ এনামুল হক,কুমিল্লা কমার্স কলেজ এর অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির মাসউদ, ঢাকা সাইন্স ল্যাবরেটরি মসজিদের খতিব মাওলানা শামসুদ্দোহা আশরাফী,মনোহরগঞ্জ দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাওলানা জিন্নাত আলী, বিশিষ্ট ট্রেইনার মোঃ নুরুজ্জামান ফিরোজ, মাওলানা হোসাইন আহমেদ,বেতাগাঁও ইসলামিক আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মীর আহমেদ, বরল ইসলামিক দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ দেলোয়ার হোসেন।
১যুগ পূর্তি ও সেমিনার শেষে সন্ধ্যায় দেশবরেণ্য জনপ্রিয় শিল্পী আবু ওবাইদা, শিল্প মহিউদ্দিন খান (খান সাহেব), শিল্পী ইমরান হোসেন (হাবু ভাই) এর ইসলামি সঙ্গীত শিল্পীদের নিয়ে ইসলামিক কনসার্ট  অনুষ্ঠিত হয়েছে।
আল ইসরা মাদ্রাসার ১যুগ পূর্তি ও সেমিনার অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা মোঃ মোজাম্মেল হক ও শিশু শিল্পী রুপাইদা তারানুম।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102