শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে শ্রমিকদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল দাউদকান্দিতে কর্মকর্তাদের সঙ্গে এমপি ড. মোশাররফের মতবিনিময় লালমাইয়ে খাজা মহিউদ্দিন চিশতি (রাঃ)-এর স্মরণে কনকশ্রীতে ওয়াজ ও দোয়ার মাহফিল লালমাইয়ে জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া রহমতপুর মাদরাসায় বার্ষিক উন্নয়ন সদস্য সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমাইয়ে এতিম অসহায় শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করলেন বিশিষ্ট সমাজসেবক কামাল হোসেন শতবর্ষী বাগমারা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০০৪ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমাই উপজেলা পরিষদে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদে শাহ আলমকে নিয়ে তৃণমূলের জোর দাবি জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ এ ট্যালেন্টপুলে বাগমারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর সাফল্য জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর কৃতিত্ব লালমাইয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লালমাইয়ে খাজা মহিউদ্দিন চিশতি (রাঃ)-এর স্মরণে কনকশ্রীতে ওয়াজ ও দোয়ার মাহফিল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

খাজা মহিউদ্দিন চিশতি (রাঃ)-এর স্মরণে কনকশ্রীতে ওয়াজ ও দোয়ার মাহফিল

মোহাম্মদ আনোয়ার হোসেন

প্রখ্যাত সুফি সাধক খাজা মহিউদ্দিন চিশতি (রহ.)-এর স্মরণে কুমিল্লার কনকশ্রী মধ্যমপাড়ার চড়বাড়ীয়ায় ৬ষ্ঠ তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় হাজী আবদুল লতিফ তিতু সরদার বাড়িতে এ মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলটি আয়োজন করেন মোবারকিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা ফকির আলহাজ্ব গাজী ফরিদ মিয়া দরবেশ আল কাদেরী। এতে সভাপতিত্ব করেন কনকশ্রী মধ্যমপাড়ার সরদার হাজী আবদুল লতিফ তিতু এবং পরিচালনা করেন আকম বাহাউদ্দীন।

মাহফিলে প্রধান মেহমান হিসেবে তাফসীর পেশ করেন শাহ আবদুল্লাহ গাজীপুরী। কুমিল্লা দরগাহের খাদেম মোঃ আবু আশরাফ হাবিবুন নবী বক্তব্য রাখেন। বিশেষ মেহমান হিসেবে তাফসীর পেশ করেন মাওলানা নুরুল হক আল কাদেরী।

প্রধান ওয়ায়েজিন হিসেবে বয়ান করেন কনকশ্রী মধ্যমপাড়া বাইতুন নূর জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আবুল কাশেম। বিশেষ ওয়ায়েজিন হিসেবে বয়ান করেন মাওলানা ইউসুফ চিশতি আদমপুরী।

মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তাসলিম আহমেদ দিপু (কেমিস্ট, টেকের ড্রাগ, ঢাকা), মোঃ হাজী তিতু মিয়া (সাবেক সরদার), মোঃ দোলোয়ার হোসেন (সাবেক মেম্বার ও বীর মুক্তিযোদ্ধা), ব্যারিস্টার রেজওয়ান সিদ্দিকী (এডভোকেট, সুপ্রিম কোর্ট, বাংলাদেশ), মোঃ ওসমান গণি রিংকু (সাধারণ সম্পাদক, ৬নং পেরুল দক্ষিণ ইউনিয়ন বিএনপি), আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন (স্বত্বাধিকারী, বিসমিল্লাহ জুয়েলার্স), মোঃ জাবেদ হোসেন (সরকারি চাকরিজীবী ও সমাজসেবক), মোঃ জাহাঙ্গির আলম (সমাজসেবক, কনকশ্রী), মোঃ আব্দুর রহিম ও মোঃ রুবেল ইসলাম (প্রবাসী, হংকং)।

মাহফিলে বক্তারা ইসলামি মূল্যবোধ, মানবিকতা এবং সমাজে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় সুফি সাধকদের অবদানের কথা তুলে ধরেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102