
লালমাইয়ে ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
মোহাম্মদ আনোয়ার হোসেন
বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় লালমাই উপজেলা ছাত্রদলের আয়োজনে দোয়া ও মোনাজাত আজ ২জানুযারি (শুক্রবার) বাদ আছর উপজেলা মডেল মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লালমাই মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা তাফাজ্জল হক।
এসময়ে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা ছাত্রদলের আহবায়ক (প্রস্তাবিত) মোঃ কামরুল হাসান, উপজেলা ছাত্রদল নেতা মোঃ হাবিব হোসেন সহ ছাত্রদলের নেতৃবৃন্দ।