
লালমাইয়ে জাতীয় সমাজ সেবা দিবসে বর্ণাঢ্য র্যালী ও আত্ম- অনুসন্ধানে আলোচনা সভা অনুষ্ঠিত
(নিজস্ব প্রতিবেদক)
লালমাই উপজেলায় জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আত্ম- অনুসন্ধান মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“প্রযুক্তি ও মমতায়,কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়” এ স্লোগান নিয়ে লালমাই উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয় কতৃক আয়োজিত
শনিবার,৩ জানুয়ারী, ২০২৬ সকাল ১০:৩০ টায় লালমাই উপজেলা পরিষদের প্রাঙ্গণ থেকে কুমিল্লা – নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক পর্যন্ত বর্ণাঢ্য র্যালী প্রদক্ষিণ করেছে।
বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আত্ম- অনুসন্ধান মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সহকারী সমাজ সেবা অফিসার মোঃ তাজুল ইসলাম মজুমদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আক্তার শিফা।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ এনামুল হক,লালমাই থানা তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম,
উপজেলা প্রকল্ল বাস্তবায়ন অফিসার মিন্টু চন্দ্র মজুমদার, নিক কারিগরি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা রোটারিয়ান মোঃ হায়াতুন নবী,লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক চলন পত্রিকা নির্বাহী সম্পাদক মোঃ জয়নাল আবেদীন জয়, প্রেস ক্লাবের সহ-সভাপতি ও লালমাই থিয়েটারের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কার্যালয় কতৃক সুবিধা ভোগী ও এতিমখানার শিক্ষক ও ছাত্র ও ছাত্রী বৃন্দ।
উল্লেখ্য যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তরের আওতায় সমাজ সেবামূলক বয়স্ক ভাতা,বিধবা ভাতা, এতিমখানা সহ ৫৪ টি পর্যায়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া জটিল ৬ টি রোগের জন্য বিশেষ বরাদ্দ সহ উপজেলা পর্যায়ে ১৪ হাজারের অধিক গরীব, অসহায় ও দুঃস্থ জনগন সেবা বিভিন্ন পর্যায়ে সেবা পাচ্ছেন।