
লালমাইয়ে জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া রহমতপুর মাদরাসায় বার্ষিক উন্নয়ন সদস্য সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
মোহাম্মদ আনোয়ার হোসেন
কুমিল্লার লালমাই উপজেলার ভূলইন দক্ষিণ ইউনিয়নে অবস্থিত স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া রহমতপুর মাদরাসা ও এতিমখানার উদ্যোগে বার্ষিক উন্নয়ন সদস্য সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানের মোহতামিম মাওলানা রুহুল আমিন রহমতপুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে মাদরাসার সার্বিক উন্নয়ন, শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং এতিম শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা প্রতিষ্ঠানটির দ্বীনি শিক্ষার প্রসার ও নৈতিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন এবং উন্নয়ন কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমাই উপজেলা আমীর মাওলানা আবদুন নূর, ভূলইন দক্ষিণ ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র সভাপতি হাফেজ বেলাল হোসেন, লালমাই উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নেতা মো. ফিরোজ মিয়া, মো. মাকসুদুর রহমান মাসুদ ও মো. হাবিবুর রহমান মজুমদার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম লোকমানসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভুশ্চি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু তাহের রহমতপুরী। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং মাদরাসার উত্তরোত্তর অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতার চেতনা জোরদারের আহ্বান জানান। আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষা ও মানবিক কার্যক্রমকে এগিয়ে নিতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।