শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা লালমাইয়ে মনোহরপুর তালীমুল কোরআন মাদরাসায় ইফতার ও দোয়া মাহফিল ডিসিসিআই ফিন্যান্সিয়াল সেক্টর স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত লালমাইয়ে বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমাই প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‘রওনাকে রমজান’ প্রতিযোগিতায় লালমাইয়ের আল ইসরা মাদরাসার শিক্ষার্থীদের সাফল্য লালমাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা লালমাইয়ে রাজনৈতিক নেতা, ওলামা,সাংবাদিক ও পেশাজীবীদের সম্মানে জামায়াতের ইফতার লালমাইয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত লালমাইয়ে সরকারি খালের মাটি অবৈধভাবে কাটার অভিযোগে মোবাইল কোর্ট, জরিমানা ৫০ হাজার

লালমাইয়ে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

লালমাইয়ে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মোহাম্মদ আনোয়ার হোসেন

ডেঙ্গু প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে কুমিল্লার লালমাই উপজেলায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১৪ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু।

আলোচনা সভার পূর্বে ডেঙ্গু প্রতিরোধ দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ও বক্তারা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার গুরুত্ব তুলে ধরেন। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এনামুল হক, উপজেলা মেডিকেল অফিসার ডা. আকাশ, লালমাই থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি সাব-ইন্সপেক্টর প্রদীপ, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রতিনিধি উপজেলা বিএনপি নেতা মাওলানা জাকির হোসেন এবং উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মো. মমিন আলী।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিন্টু চন্দ্র মজুমদারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু একটি মশাবাহিত রোগ হলেও সচেতনতা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। এডিস প্রজাতির মশা পরিষ্কার পানিতে জন্মায় উল্লেখ করে তারা বাড়ির আশপাশে কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে না দেওয়া, পরিত্যক্ত টায়ার, ফুলের টব, ডাবের খোসা, পানির ট্যাংকসহ যেকোনো পাত্রে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নেওয়া জরুরি। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102