লালমাইয়ে বাগমারা আল মোকাররম দারুল উলুম মাদ্রাসায় ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ
মোহাম্মদ আনোয়ার হোসেন
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দঃ ইউনিয়ন অবস্থিত স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান #বাগমারা_আল_মোকাররম_দারুল_উলুম_মাদ্রাসা_ও_এতিমখানা-র বালক ও বালিকা শাখার শিক্ষক-শিক্ষিকাদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) মাদ্রাসার অফিস কক্ষে প্রতিষ্ঠানটির সভাপতি আলহাজ্ব সায়েদুল হক খোকনের পক্ষ থেকে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন, মাদ্রাসার মোহতামিম মাওলানা মাজহারুল ইসলামসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
অনুষ্ঠানে মাদ্রাসার অসহায় ৫০ জন ছাত্র-ছাত্রীর মাঝেও এক দানশীল ব্যক্তি, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক, ঈদ শুভেচ্ছা উপহার প্রদান করেন।
এদিকে প্রতিষ্ঠানের সাবেক সভাপতি আলহাজ্ব নুরুল আমিন মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য সকলের নিকট দোয়া কামনা করেন। পাশাপাশি তিনি অসুস্থ থাকায় নিজের সুস্থতার জন্যও সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার শিক্ষা দেয়। এতিম ও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের নৈতিক দায়িত্ব।
মাদ্রাসা কর্তৃপক্ষ ভবিষ্যতেও শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের কল্যাণে এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।