লালমাইয়ে বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোহাম্মদ আনোয়ার হোসেন
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেলে অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ মাঠে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনির হোসেন ডালিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জহিরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী মীর পিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন সরদার এবং কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকদলের ক্রীড়া সম্পাদক মো. কবির হোসেন মজুমদার।
অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান করেন লালমাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আসলাম মজুমদার, উপজেলা বিএনপির নেতা মাওলানা জাকির হোসেন এবং বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. ফরিদ মিয়া।
এসময় উপস্থিত ছিলেন কচুয়া সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. তারেক উল ইসলাম, বাগমারা দক্ষিণ ইউনিয়ন বিএনপি নেতা মো. আলী আশ্রাফ, লালমাই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইকবাল হোসেন মজুমদার, বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুল হান্নান, মো. আরাফাতুর রহমান মজুমদার শামীম, যুবদলের প্রস্তাবিত আহ্বায়ক মো. বেলায়েত হোসেন সোহেল, কৃষকদলের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ, স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত আহ্বায়ক মো. আলী হোসেন, ছাত্রদলের প্রস্তাবিত আহ্বায়ক মো. সোহেল উদ্দিন শরীফ, শ্রমিক দলের প্রস্তাবিত সভাপতি মো. দুলালসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আনোয়ার হোসেন। ইফতার মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।