শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে মনোহরপুর তালীমুল কোরআন মাদরাসায় ইফতার ও দোয়া মাহফিল ডিসিসিআই ফিন্যান্সিয়াল সেক্টর স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত লালমাইয়ে বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমাই প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‘রওনাকে রমজান’ প্রতিযোগিতায় লালমাইয়ের আল ইসরা মাদরাসার শিক্ষার্থীদের সাফল্য লালমাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা লালমাইয়ে রাজনৈতিক নেতা, ওলামা,সাংবাদিক ও পেশাজীবীদের সম্মানে জামায়াতের ইফতার লালমাইয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত লালমাইয়ে সরকারি খালের মাটি অবৈধভাবে কাটার অভিযোগে মোবাইল কোর্ট, জরিমানা ৫০ হাজার লালমাইয়ে অসহায় পরিবারকে বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ফাউন্ডেশনের ঘর উপহার

লালমাইয়ে মনোহরপুর তালীমুল কোরআন মাদরাসায় ইফতার ও দোয়া মাহফিল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

লালমাইয়ে মনোহরপুর তালীমুল কোরআন মাদরাসায় ইফতার ও দোয়া মাহফিল

মোহাম্মদ আনোয়ার হোসেন

কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অবস্থিত মনোহরপুর তালীমুল কোরআন মাদরাসায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) মাদরাসার হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাদরাসার সভাপতি আলহাজ্ব আবদুল মমিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোঃ আবুল হাসেম, মোঃ সেলিম মিয়া, বিশিষ্ট সমাজসেবক মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন লালমাই উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা তাফাজ্জল হক।

উল্লেখ্য, বাগমারা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জহিরুল ইসলাম প্রতিষ্ঠিত মনোহরপুর তালীমুল কোরআন মাদরাসাটি এলাকায় ধর্মীয় শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102