
লালমাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোহাম্মদ আনোয়ার হোসেন
কুমিল্লার লালমাইয়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
লালমাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূইয়া এমপি।
সভায় সঞ্চালনায় ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তাঁদের অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।এবং প্রধান অতিথিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নতুন প্রজন্মকে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, এবং উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা নতুন করে জাগ্রত করার পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।