বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে সৎ মায়ের নির্যাতনের অভিযোগ: ভাইরাল ভিডিওর পর প্রশাসনের হস্তক্ষেপ, সতর্কবার্তা ৩৩ বছর পর প্রাক্তনদের মিলনমেলা, আবেগঘন বাগমারা উচ্চ বিদ্যালয়ের ৯৩ ব্যাচ পুনর্মিলনী মাওলানা ইসমাইল হোসেনের প্রার্থিতা ঘোষণা: ন্যায়ভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় লালমাই উপজেলা বাসিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন কামাল হোসেন লালমাইয়ে আবু তাহের ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ ঈদুল ফিতর উপলক্ষে লালমাইয়ে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন লালমাইয়ে বাগমারা আল মোকাররম দারুল উলুম মাদ্রাসায় ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ লালমাইয়ে মাহমুদনগর (নাগরীপাড়া) মুহিউস সুন্নাহ মাদরাসার ১৭ হাফেজের সুনামের সাথে খতমে তারাবীহ আদায়, বিশেষ দোয়া ও সংবর্ধনা কুমিল্লার চৌয়ারায় পারিবারিক কবরস্থানে সোলার লাইট স্থাপন লালমাইয়ে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

‎লালমাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

‎লালমাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

মোহাম্মদ আনোয়ার হোসেন

১৬ ডিসেম্বর লালমাই উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে একত্রিত ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন করে অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু ও সরকারের অন্যান্য দপ্তরের কর্মকর্তাগন। এসময় শহীদ মুক্তিযুদ্ধাদের স্মরনে দোয়া মুনাজাত ও মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। বিজয় মেলায় স্টল নিয়ে অংশগ্রহন করেন সরকারি বিভিন্ন দপ্তর, সামাজিক সংগঠনগুলো। দিনব্যাপী অনুষ্ঠান শেষে রাতে আলোকসজ্জিত করা হয় বিভিন্ন সরকারি, আধা সরকারি ও বেসরকারি ভবনগুলো।


‎মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম ও প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ ফাহমিদা আফরোজের সঞ্চালনায় দিনব্যপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লালমাই থানার অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুলাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. এনামুল হক, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার হাবিবুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মমিন আলী, পরিবার পরিকল্পনা অফিসার রনজিত সেনসহ বীর মুক্তিযোদ্ধা, উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102