শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত কুমিল্লার লালমাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্তদের পাশে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া লালমাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত লালমাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন: ডিসপ্লেতে প্রথম, স্কাউটে দ্বিতীয় বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয় লালমাইয়ে স্বাধীনতা দিবসে লালমাই ডায়াবেটিক এসোসিয়েশন এর আয়োজনে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত লালমাইয়ে সৎ মায়ের নির্যাতনের অভিযোগ: ভাইরাল ভিডিওর পর প্রশাসনের হস্তক্ষেপ, সতর্কবার্তা ৩৩ বছর পর প্রাক্তনদের মিলনমেলা, আবেগঘন বাগমারা উচ্চ বিদ্যালয়ের ৯৩ ব্যাচ পুনর্মিলনী মাওলানা ইসমাইল হোসেনের প্রার্থিতা ঘোষণা: ন্যায়ভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় লালমাই উপজেলা বাসিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন কামাল হোসেন লালমাইয়ে আবু তাহের ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ

লালমাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

লালমাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মোহাম্মদ আনোয়ার হোসেন

কুমিল্লার লালমাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদদের স্মরণে উপজেলার অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

দিবসের মূল আয়োজন হিসেবে সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাঁদের গৌরবময় অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপস্থিত অতিথিরা। তারা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখতে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন লালমাই থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. সাইফুল ইসলাম, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. ফাহমিদা আফরোজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদুল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এনামুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা এবং উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102