বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে সৎ মায়ের নির্যাতনের অভিযোগ: ভাইরাল ভিডিওর পর প্রশাসনের হস্তক্ষেপ, সতর্কবার্তা ৩৩ বছর পর প্রাক্তনদের মিলনমেলা, আবেগঘন বাগমারা উচ্চ বিদ্যালয়ের ৯৩ ব্যাচ পুনর্মিলনী মাওলানা ইসমাইল হোসেনের প্রার্থিতা ঘোষণা: ন্যায়ভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় লালমাই উপজেলা বাসিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন কামাল হোসেন লালমাইয়ে আবু তাহের ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ ঈদুল ফিতর উপলক্ষে লালমাইয়ে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন লালমাইয়ে বাগমারা আল মোকাররম দারুল উলুম মাদ্রাসায় ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ লালমাইয়ে মাহমুদনগর (নাগরীপাড়া) মুহিউস সুন্নাহ মাদরাসার ১৭ হাফেজের সুনামের সাথে খতমে তারাবীহ আদায়, বিশেষ দোয়া ও সংবর্ধনা কুমিল্লার চৌয়ারায় পারিবারিক কবরস্থানে সোলার লাইট স্থাপন লালমাইয়ে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

লালমাইয়ে শীতকালীন জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন 

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

লালমাইয়ে শীতকালীন জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন

মোহাম্মদ আনোয়ার হোসেন

লালমাই উপজেলায় ৫৪তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতা শান্তির প্রতিক পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন করেন লালমাই উপজেলার উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহিন আকতার শিফা, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম।

এসময়ে উপস্থিত ছিলেন লালমাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন জয়, সহসভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,  শিক্ষক-শিক্ষার্থী,শিক্ষা কর্মকর্তাবৃন্দ, ক্রীড়া সংগঠকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি লালমাই উপজেলার উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু বলেন, নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়াশোনার পাশাপাশি ক্রীড়াচর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, লালমাই, কুমিল্লার আয়োজনে অনুষ্ঠিত এ ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে উপজেলার স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। প্রতিযোগিতাটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102