মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে রাজনৈতিক নেতা, ওলামা,সাংবাদিক ও পেশাজীবীদের সম্মানে জামায়াতের ইফতার লালমাইয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত লালমাইয়ে সরকারি খালের মাটি অবৈধভাবে কাটার অভিযোগে মোবাইল কোর্ট, জরিমানা ৫০ হাজার লালমাইয়ে অসহায় পরিবারকে বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ফাউন্ডেশনের ঘর উপহার লালমাইয়ে শ্রমিকদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল দাউদকান্দিতে কর্মকর্তাদের সঙ্গে এমপি ড. মোশাররফের মতবিনিময় লালমাইয়ে খাজা মহিউদ্দিন চিশতি (রাঃ)-এর স্মরণে কনকশ্রীতে ওয়াজ ও দোয়ার মাহফিল লালমাইয়ে জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া রহমতপুর মাদরাসায় বার্ষিক উন্নয়ন সদস্য সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমাইয়ে এতিম অসহায় শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করলেন বিশিষ্ট সমাজসেবক কামাল হোসেন শতবর্ষী বাগমারা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০০৪ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লালমাইয়ে সরকারি খালের মাটি অবৈধভাবে কাটার অভিযোগে মোবাইল কোর্ট, জরিমানা ৫০ হাজার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

লালমাইয়ে সরকারি খালের মাটি অবৈধভাবে কাটার অভিযোগে মোবাইল কোর্ট, জরিমানা ৫০ হাজার

মোহাম্মদ আনোয়ার হোসেন

কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের দক্ষিণ পালপাড়া এলাকায় সরকারি খাল থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং দুটি ভেকু মেশিন সাময়িকভাবে অকেজো করে দেওয়া হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) রাতে এ অভিযান পরিচালনা করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, বেলঘর উত্তর ইউনিয়নের দক্ষিণ পালপাড়া এলাকায় সরকারি খাল থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করা হচ্ছিল—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি অবৈধ কাজে ব্যবহৃত দুটি ভেকু মেশিন সাময়িকভাবে অকেজো করে দেওয়া হয়।

অভিযানে সহায়তা করেন লালমাই থানা পুলিশ, আনসার সদস্য, গ্রামপুলিশ ও অন্যান্য সংশ্লিষ্টরা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বলেন, জনস্বার্থ রক্ষা এবং সরকারি সম্পদ সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, সরকারি খাল, নদী বা জমি থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102