বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে সৎ মায়ের নির্যাতনের অভিযোগ: ভাইরাল ভিডিওর পর প্রশাসনের হস্তক্ষেপ, সতর্কবার্তা ৩৩ বছর পর প্রাক্তনদের মিলনমেলা, আবেগঘন বাগমারা উচ্চ বিদ্যালয়ের ৯৩ ব্যাচ পুনর্মিলনী মাওলানা ইসমাইল হোসেনের প্রার্থিতা ঘোষণা: ন্যায়ভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় লালমাই উপজেলা বাসিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন কামাল হোসেন লালমাইয়ে আবু তাহের ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ ঈদুল ফিতর উপলক্ষে লালমাইয়ে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন লালমাইয়ে বাগমারা আল মোকাররম দারুল উলুম মাদ্রাসায় ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ লালমাইয়ে মাহমুদনগর (নাগরীপাড়া) মুহিউস সুন্নাহ মাদরাসার ১৭ হাফেজের সুনামের সাথে খতমে তারাবীহ আদায়, বিশেষ দোয়া ও সংবর্ধনা কুমিল্লার চৌয়ারায় পারিবারিক কবরস্থানে সোলার লাইট স্থাপন লালমাইয়ে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

লালমাই উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের জরুরী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

লালমাই উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের জরুরী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

(নিজস্ব প্রতিবেদক)
লালমাই উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের জরুরী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬ খ্র‍িঃ লালমাই উপজেলার বাগমারা বাজারস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সংগঠনের জরুরী সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ মাসুদ করিম ও সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী মীর পিন্টু।
এসময় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আনোয়ার উল্লাহ বিএসসি, যুগ্ম আহবায়ক ও জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন সর্দার,যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান ওমর ফারুক সুমন, যুগ্ম আহবায়ক মোঃ রুহুল আমিন,যুগ্ম আহবায়ক মোঃ আসলাম মজুমদার,যুগ্ম আহবায়ক মোঃ মাহবুব আলম বিএ, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ মহিন উদ্দিন, বাগমারা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবদুল খালেক, বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মনির হোসেন ডালিম, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম জহির,উপজেলা যুবদলের সদস্য সচিব (প্রস্তাবিত)মোঃ মাসুদুর রহমান মাসুদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক (প্রস্তাবিত) মোঃ কামরুল হাসান,সদস্য সচিব মোঃ হাবিবুর রহমান সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলন উপজেলা বিএনপি সভাপতি মোঃ মাসুদ করিম ও সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী মীর পিন্টু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি বড় দল,এখানে ধানের শীষ প্রতীকের জন্যে অনেকেই চাইতে পারে কিন্তু কেন্দ্রীয় বিএনপির মনোনয়ন বোর্ড যাকে ধানের শীষ প্রতীক নিয়ে পাঠাবে, লালমাই উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ নেতা-কর্মীগন ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাবে। কেন্দ্র কমিটি, পোলিং এজেন্ট সহ অসমাপ্ত কাজগুলো চলমান থাকবে এবং দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা প্রদান করা হলো। আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় নির্বাচনে ধানের শীষ মার্কাকে বিজয়ী করতে সকলে অতীতের মতো ঐক্যবদ্ধ ভাবে থাকবো।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102