মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
লালমাই ভুশ্চি বাজারে গোমতী জেনারেল প্র্যাকটিস সেন্টারের উদ্বোধন ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত লালমাইয়ে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ এডভোকেট ফরহাদ উদ্দীনকে লালমাই ডায়াবেটিক সমিতির সংবর্ধনা লালমাইয়ে ফিলিং স্টেশন তদারকিতে ইউএনও, তেল মজুদ ও সরবরাহ কার্যক্রম পর্যালোচনা নির্যাতিত শিশু সুমাইয়ার পাশে দাঁড়াল স্বপ্ন সুপার শপ, মাসিক সহায়তার ঘোষণা লালমাই উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা: শিক্ষিত ও জনদরদী নেতৃত্বের দাবি লালমাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত কুমিল্লার লালমাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্তদের পাশে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া লালমাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত লালমাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন: ডিসপ্লেতে প্রথম, স্কাউটে দ্বিতীয় বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়

লালমাই ভুশ্চি বাজারে গোমতী জেনারেল প্র্যাকটিস সেন্টারের উদ্বোধন ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

লালমাই ভুশ্চি বাজারে গোমতী জেনারেল প্র্যাকটিস সেন্টারের উদ্বোধন ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোহাম্মদ আনোয়ার হোসেন

কুমিল্লার লালমাই উপজেলার ভুশ্চি বাজারে অবস্থিত হাজী আব্বাস আলী মার্কেটে গোমতী হাসপাতালের জিপি সেন্টার-গোমতী জেনারেল প্র্যাকটিস সেন্টারের শুভ উদ্বোধনকে সামনে রেখে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১১টায় কলেজ রোডস্থ উক্ত মার্কেট প্রাঙ্গণে আয়োজিত এই সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, চিকিৎসক, ফার্মাসিস্ট এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমতী হাসপাতাল, কুমিল্লার ব্যবস্থাপনা পরিচালক ডা. মজিবুর রহমান। সভাপতিত্ব করেন গোমতী জেনারেল প্র্যাকটিস সেন্টার (ভুশ্চি বাজার শাখা)-এর ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদের জিলানী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোমতী জেনারেল প্র্যাকটিস সেন্টারের পরিচালক কবির হোসাইন রুমন, ভুলইন দক্ষিণ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা রবিউল ইসলাম, ডা. সোলাইমান এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, লালমাই উপজেলার প্রতিনিধি মোঃ রাজু।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, লালমাই অঞ্চলে মানসম্মত প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে গোমতী জেনারেল প্র্যাকটিস সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ উদ্যোগ স্থানীয় জনগণের জন্য সহজলভ্য ও আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সহায়ক হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

সভায় জানানো হয়, অতি শীঘ্রই গোমতী জেনারেল প্র্যাকটিস সেন্টারের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

এ সময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে নতুন এই স্বাস্থ্যসেবা কেন্দ্রের কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্টদের প্রতি শুভকামনা জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102