বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে সৎ মায়ের নির্যাতনের অভিযোগ: ভাইরাল ভিডিওর পর প্রশাসনের হস্তক্ষেপ, সতর্কবার্তা ৩৩ বছর পর প্রাক্তনদের মিলনমেলা, আবেগঘন বাগমারা উচ্চ বিদ্যালয়ের ৯৩ ব্যাচ পুনর্মিলনী মাওলানা ইসমাইল হোসেনের প্রার্থিতা ঘোষণা: ন্যায়ভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় লালমাই উপজেলা বাসিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন কামাল হোসেন লালমাইয়ে আবু তাহের ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ ঈদুল ফিতর উপলক্ষে লালমাইয়ে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন লালমাইয়ে বাগমারা আল মোকাররম দারুল উলুম মাদ্রাসায় ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ লালমাইয়ে মাহমুদনগর (নাগরীপাড়া) মুহিউস সুন্নাহ মাদরাসার ১৭ হাফেজের সুনামের সাথে খতমে তারাবীহ আদায়, বিশেষ দোয়া ও সংবর্ধনা কুমিল্লার চৌয়ারায় পারিবারিক কবরস্থানে সোলার লাইট স্থাপন লালমাইয়ে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

শিকারীপাড়া দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসায় সবক ও বই বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ২১৮ বার পড়া হয়েছে

শিকারীপাড়া দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসায় সবক ও বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

কুমিল্লার লালমাই উপজেলার শিকারীপাড়া দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসায় ২০২৬ শিক্ষাবর্ষ উপলক্ষে সবক ও বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শিক্ষাবর্ষের কার্যক্রম শুরু করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব মোঃ এনামুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাসানুজ্জামান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী ব্যক্তি এবং ছাত্র-ছাত্রীদের অভিভাবকগণ। বক্তারা শিক্ষার গুরুত্ব ও ইসলামী শিক্ষার প্রসারে এই মাদ্রাসার ভূমিকার প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102