সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
৩৩ বছর পর প্রাক্তনদের মিলনমেলা, আবেগঘন বাগমারা উচ্চ বিদ্যালয়ের ৯৩ ব্যাচ পুনর্মিলনী মাওলানা ইসমাইল হোসেনের প্রার্থিতা ঘোষণা: ন্যায়ভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় লালমাই উপজেলা বাসিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন কামাল হোসেন লালমাইয়ে আবু তাহের ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ ঈদুল ফিতর উপলক্ষে লালমাইয়ে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন লালমাইয়ে বাগমারা আল মোকাররম দারুল উলুম মাদ্রাসায় ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ লালমাইয়ে মাহমুদনগর (নাগরীপাড়া) মুহিউস সুন্নাহ মাদরাসার ১৭ হাফেজের সুনামের সাথে খতমে তারাবীহ আদায়, বিশেষ দোয়া ও সংবর্ধনা কুমিল্লার চৌয়ারায় পারিবারিক কবরস্থানে সোলার লাইট স্থাপন লালমাইয়ে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা লালমাইয়ে মনোহরপুর তালীমুল কোরআন মাদরাসায় ইফতার ও দোয়া মাহফিল

৩৩ বছর পর প্রাক্তনদের মিলনমেলা, আবেগঘন বাগমারা উচ্চ বিদ্যালয়ের ৯৩ ব্যাচ পুনর্মিলনী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

৩৩ বছর পর প্রাক্তনদের মিলনমেলা, আবেগঘন বাগমারা উচ্চ বিদ্যালয়ের ৯৩ ব্যাচ পুনর্মিলনী

মোহাম্মদ আনোয়ার হোসেন

দীর্ঘ ৩৩ বছর পর স্মৃতি, ভালোবাসা আর বন্ধুত্বের টানে একত্রিত হলেন কুমিল্লার লালমাই উপজেলার শতবর্ষী ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাগমারা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। পবিত্র ঈদুল ফিতরের পরদিন মনোহরপুরের মাস্টার মমতাজ উদ্দিন একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় “৩৩ বছর পূর্তি উদ্যাপন ও ঈদ পুনর্মিলনী-২০২৬”।

রোববার (২২ মার্চ) সকাল ৯টায় শুরু হওয়া এ আয়োজনে দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় শতাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন উদযাপন কমিটির আহ্বায়ক ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সহকারী এরিয়া ইনচার্জ মোঃ শাহদাৎ হোসেন। উপস্থিত ছিলেন সদস্য সচিব ডাঃ রোকন উদ্দিন আহমেদ, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোঃ আকতার হোসেন, ডিবি নোয়াখালীর পুলিশ পরিদর্শক, জেএনএস টেকনোলজির সিইও মোঃ জাকির হোসেন, ঢাকার ব্যবসায়ী মোঃ বিল্লাল হোসেনসহ অনেকে।

সকাল ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর স্মৃতিচারণ, আড্ডা ও অনুভূতি প্রকাশের মধ্য দিয়ে প্রাক্তন শিক্ষার্থীরা ফিরে যান তাদের স্কুলজীবনের সোনালি দিনে। দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা হওয়ায় অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

বক্তারা বলেন, এ ধরনের আয়োজন পুরনো বন্ধুত্বকে আরও সুদৃঢ় করার পাশাপাশি সামাজিক বন্ধনকে মজবুত করে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল সকালবেলা নাস্তা, দুপুরের খাবার এবং বিকেলের আপ্যায়ন। এছাড়া অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল র‍্যাফেল ড্র, যেখানে ১০টি পুরস্কার প্রদান করা হয়। বিকাল ৫টায় প্রত্যেক কে সম্মাননা উপহার প্রদান ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এ মিলনমেলা।

আয়োজকদের ভাষ্য, “ঐতিহ্য, গৌরব ও বন্ধনের নব অধ্যায়” গড়ার লক্ষ্যেই এই আয়োজন। তাদের মতে, এ পুনর্মিলনী শুধু স্মৃতিচারণ নয়, বরং আজীবন বন্ধুত্বের বন্ধনকে নতুন করে দৃঢ় করার এক অনন্য উপলক্ষ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102