
মোহাম্মদ আনোয়ার হোসেন
কুমিল্লার লালমাই উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতুর সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূইয়া। তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের তৎপরতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুজ্জামান। এছাড়াও সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ফাহমিদা আফরোজ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এনামুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আনজুমান্দ, বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন, বাগমারা পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম সোহরাব উদ্দিন এবং লালমাই উপজেলা বিএনপি নেতা মাওলানা জাকির হোসেন।
সভায় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা বিএনপির সভাপতি মাসুদ করিম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্কুল কলেজ এর প্রধান, জনপ্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সভায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।