মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা লালমাইয়ে রাজনৈতিক নেতা, ওলামা,সাংবাদিক ও পেশাজীবীদের সম্মানে জামায়াতের ইফতার লালমাইয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত লালমাইয়ে সরকারি খালের মাটি অবৈধভাবে কাটার অভিযোগে মোবাইল কোর্ট, জরিমানা ৫০ হাজার লালমাইয়ে অসহায় পরিবারকে বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ফাউন্ডেশনের ঘর উপহার লালমাইয়ে শ্রমিকদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল দাউদকান্দিতে কর্মকর্তাদের সঙ্গে এমপি ড. মোশাররফের মতবিনিময় লালমাইয়ে খাজা মহিউদ্দিন চিশতি (রাঃ)-এর স্মরণে কনকশ্রীতে ওয়াজ ও দোয়ার মাহফিল লালমাইয়ে জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া রহমতপুর মাদরাসায় বার্ষিক উন্নয়ন সদস্য সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমাইয়ে এতিম অসহায় শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করলেন বিশিষ্ট সমাজসেবক কামাল হোসেন

আইসিইউতে নাসিম, শারীরিক অবস্থা স্থিতিশীল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ৮৭ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

 

সোমবার রাত ৯টায় অক্সিজেনজনিত সমস্যা দেখা দিলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

হাসপাতালের পরিচালক ও প্রধান নিবার্হী কর্মকর্তা আল ইমরান চৌধুরী জানান, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। সোমবার দুপুর ১২টায় তিনি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। করোনার উপসর্গ মনে হওয়ায় নমুনা পরীক্ষা করা হয়। রাত ৮ টায় প্রতিবেদন পাওয়া গেলে দেখা যায় তিনি করোনায় আক্রান্ত।

 

বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালক আল ইমরান চৌধুরী জানান, অক্সিজেন সিচুরেশন কমে যাওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

নাসিমের ছেলে ও সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় তার বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

মোহাম্মদ নাসিমের স্ত্রী লায়লা আরজুমান্দ করোনায় আক্রান্ত হয়ে গত ২৭ মে থেকে একই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত রোববার তিনি বাসায় ফিরেছেন।

আরএ

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102