মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
‘রওনাকে রমজান’ প্রতিযোগিতায় লালমাইয়ের আল ইসরা মাদরাসার শিক্ষার্থীদের সাফল্য লালমাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা লালমাইয়ে রাজনৈতিক নেতা, ওলামা,সাংবাদিক ও পেশাজীবীদের সম্মানে জামায়াতের ইফতার লালমাইয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত লালমাইয়ে সরকারি খালের মাটি অবৈধভাবে কাটার অভিযোগে মোবাইল কোর্ট, জরিমানা ৫০ হাজার লালমাইয়ে অসহায় পরিবারকে বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ফাউন্ডেশনের ঘর উপহার লালমাইয়ে শ্রমিকদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল দাউদকান্দিতে কর্মকর্তাদের সঙ্গে এমপি ড. মোশাররফের মতবিনিময় লালমাইয়ে খাজা মহিউদ্দিন চিশতি (রাঃ)-এর স্মরণে কনকশ্রীতে ওয়াজ ও দোয়ার মাহফিল লালমাইয়ে জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া রহমতপুর মাদরাসায় বার্ষিক উন্নয়ন সদস্য সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আমি জনগণের মনোনীত প্রার্থী,জনগণের জন্য কাজ করবো – আবদুল গফুর ভূঁইয়া

মোহাম্মদ আনোয়ার হোসেন
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

আমি জনগণের মনোনীত প্রার্থী,জনগণের জন্য কাজ করবো – আবদুল গফুর ভূঁইয়া
লালমাইয়ে ধানের শীষের পক্ষে প্রচারণায় জনস্রোত

মোহাম্মদ আনোয়ার হোসেন

কুমিল্লা-১০ (লালমাই-লাঙ্গলকোট) নির্বাচনী এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর ভুঁইয়ার পক্ষে লালমাই উপজেলার সর্বস্তরের জনগণ ব্যাপক গণজোয়ার সৃষ্টি করেছেন।
সোমবার, ১০ অক্টোবর, ২০২৫ সকাল ১০ টায় লালমাই উপজেলার প্রবেশদ্বার লালমাই বাজারের জিরো পয়েন্টে থেকে শত শত মোটরসাইকেল, প্রাইভেটকার,হাই এক্স নিয়ে খোলা জিপে করে নির্বাচনী প্রাচারনা শুরু করেন।
লালমাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় প্রতীক ধানের শীষের পক্ষে গণসংযোগ, পথসভা ও প্রচারণা চালান। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লা -১০ নির্বাচনী এলাকায় ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ আবদুল গফুর ভূঁইয়া বলেন,আমি জনগণের মনোনীত প্রার্থী, আমি ২৪ ঘন্টা জনগণের জন্য কাজ করবো। কুমিল্লা -৬ আসনের বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী আমার বড় ভাই। আমি বড় ভাই মনিরুল হক চৌধুরী ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমনকে নিয়ে লালমাই উপজেলায় জনসভা করবো।
প্রচারণাকালে বক্তারা বলেন, “জনগণের ভোটে গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।” তারা আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর ভুঁইয়াকে বিজয়ী করার আহ্বান জানান।
এসময় লালমাই উপজেলা বিএনপির সভাপতি মোঃ মাসুদ করিম ও সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী মীর পিন্টু এর নেতৃত্ব ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়াও লালমাই উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।
মোটরসাইকেল শোভাযাত্রায় লালমাই উপজেলার প্রবেশদ্বার, বাগমারা বাজার,ভূশ্চি বাজার, গৈয়ারভাঙ্গা বাজার,যুক্তিখোলা বাজারে অবস্থারত স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্য শুভেচ্ছা বক্তব্য রাখেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102