মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে রাজনৈতিক নেতা, ওলামা,সাংবাদিক ও পেশাজীবীদের সম্মানে জামায়াতের ইফতার লালমাইয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত লালমাইয়ে সরকারি খালের মাটি অবৈধভাবে কাটার অভিযোগে মোবাইল কোর্ট, জরিমানা ৫০ হাজার লালমাইয়ে অসহায় পরিবারকে বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ফাউন্ডেশনের ঘর উপহার লালমাইয়ে শ্রমিকদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল দাউদকান্দিতে কর্মকর্তাদের সঙ্গে এমপি ড. মোশাররফের মতবিনিময় লালমাইয়ে খাজা মহিউদ্দিন চিশতি (রাঃ)-এর স্মরণে কনকশ্রীতে ওয়াজ ও দোয়ার মাহফিল লালমাইয়ে জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া রহমতপুর মাদরাসায় বার্ষিক উন্নয়ন সদস্য সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমাইয়ে এতিম অসহায় শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করলেন বিশিষ্ট সমাজসেবক কামাল হোসেন শতবর্ষী বাগমারা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০০৪ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আমি রাজনীতিকে অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে নেই নাই-আলহাজ্ব আবদুল গফুর ভূইয়া। 

মোহাম্মদ আনোয়ার হোসেন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে
আমি রাজনীতিকে অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে নেই নাই…আলহাজ্ব আবদুল গফুর ভূইয়া। 
মোহাম্মদ আনোয়ার হোসন
কুমিল্লা-১০ (লালমাই-লাঙ্গলকোট) নির্বাচনী এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর ভুঁইয়ার পক্ষে লালমাই উপজেলার সর্বস্তরের জনগণের মাঝে নির্বাচনী ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে।
 ১৯ নভেম্বর (বুধবার)সন্ধ্যায় লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের জয়নগর মজুমদার বাড়ির উঠানে লালমাই উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে মতবিনিময় সভা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লা -১০ নির্বাচনী এলাকায় ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ আবদুল গফুর ভূঁইয়া বলেন, আমি রাজনীতিকে অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে নেই নাই এবং কেউ আমাকে টাকার বিনিময়ে কিনতে পারবে না, এবং আরো বলেন আমি সংসদ সদস্য নির্বাচিত হলে লালমাই উপজেলায় ১ টি ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, জরুরি অগ্নি নির্বাপনের জন্য ১ টি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করবো। আমি জনগণের মনোনীত প্রার্থী, আমি ২৪ ঘন্টার মধ্যে  জনগণের জন্য ১৮ঘন্টা কাজ করবো। কুমিল্লা -৬ আসনের বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী আমার বড় ভাই। আমি বড় ভাই মনিরুল হক চৌধুরী ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমনকে নিয়ে লালমাই উপজেলায় জনসভা করবো।এখানে মনিরুল হক চৌধুরী গ্রুপ,মোবাশ্বের আলম ভুইঁয়া গ্রুপ, মাহবুব চৌধুরী গ্রুপে বিএনপির গ্রুপ থাকলেও আমার কোন গ্রুপ নাই।
আমি কোন গ্রুপিং বুঝি না, আমি বুঝি ম্যাডাম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ধানের শীষ প্রতীক। একটি দল ইসলামের কথা বলে মা,বোনদের বেহেশতের টিকিট দিয়ে দিচ্ছে।তাই আপনারা প্রথমে নিজের স্ত্রী, মা,বোন, চাচিদের কাছে যাবেন।তাদের বুঝাবেন নামাজ পড়লে, রোজা রাখলে, পর্দা করে চললে, ভালো কাজ করলে বেহেশতে যেতে পারবেন। জামায়াতে ইসলামীকে ভোট দিলে বেহেশতে যেতে পারবেন না।আমি জামায়াতে ইসলামীর মিথ্যা হত্যার মামলায় ১ বছর জেল খেটেছি। ফ্যাসিবাদ আওয়ামী লীগের বিদায়ের ফলে আমি বেঁচে গেছি, না হয় মিথ্যা অস্ত্র মামলায় আমার ১০ বছর জেল হতো।
মতবিনিময় ও পরিচিত সভায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুব আলম চৌধুরীর সর্মথিত জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, জনগণের ভোটে গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর ভুঁইয়াকে বিজয়ী করার আহ্বান জানান।
এসময় লালমাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সদর দক্ষিণ উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান মজুমদার রকেট এর সভাপতিত্বে ও কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক, লালমাই উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক  (সাইনিং পাওয়ার প্রাপ্ত) মোঃ শাহ আলম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রস্তাবিত কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহজাহান সহ উপজেলা বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবকদল, কৃষক দল,ছাত্রদল সহ  ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102