বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমাই প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‘রওনাকে রমজান’ প্রতিযোগিতায় লালমাইয়ের আল ইসরা মাদরাসার শিক্ষার্থীদের সাফল্য লালমাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা লালমাইয়ে রাজনৈতিক নেতা, ওলামা,সাংবাদিক ও পেশাজীবীদের সম্মানে জামায়াতের ইফতার লালমাইয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত লালমাইয়ে সরকারি খালের মাটি অবৈধভাবে কাটার অভিযোগে মোবাইল কোর্ট, জরিমানা ৫০ হাজার লালমাইয়ে অসহায় পরিবারকে বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ফাউন্ডেশনের ঘর উপহার লালমাইয়ে শ্রমিকদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল দাউদকান্দিতে কর্মকর্তাদের সঙ্গে এমপি ড. মোশাররফের মতবিনিময় লালমাইয়ে খাজা মহিউদ্দিন চিশতি (রাঃ)-এর স্মরণে কনকশ্রীতে ওয়াজ ও দোয়ার মাহফিল

লালমাই প্রেস ক্লাবের নিয়মিত মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

লালমাই প্রেস ক্লাবের নিয়মিত মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত

মোহাম্মদ আনোয়ার হোসেন

লালমাই প্রেস ক্লাবের নিয়মিত মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, ২০ নভেম্বর,, ২০২৫ খ্র‍িঃ বিকেল ৫ টায় লালমাই উপজেলা পরিষদ সংলগ্ন থানা রোড খন্দকার মার্কেটে লালমাই প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে মাসিক আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি,জাতীয় দৈনিক যুগ-যুগান্তর পত্রিকার সম্পাদক ও প্রকাশক, যেযে টিভি ব্যবস্থাপনা পরিচালক এন এস কিবরিয়া এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাপ্তাহিক চলন পত্রিকার নির্বাহী সম্পাদক সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন জয়।

নিয়মিত মাসিক আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক শিরোনাম পত্রিকা সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সমাজ কন্ঠ পত্রিকার নিজস্ব সংবাদাতা মোঃ তোফায়েল মাহমুদ বাহার, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার নিজস্ব প্রতিবেদক সাংবাদিক মোঃ মোস্তফা কামাল মজুমদার রুবেল, অর্থ সম্পাদক ও দৈনিক ভোরের কলাম পত্রিকার সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসেন,দপ্তর সম্পর্ক ও দৈনিক আজকের কুমিল্লা পত্রিকা সাংবাদিক খান মোহাম্মদ রুবেল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক ভোরের কথা পত্রিকা সাংবাদিক মোঃ আজহারুল ইসলাম রকিব,সমাজ কল্যাণ সম্পাদক ও দৈনিক স্বাধীন ভোর পত্রিকা সাংবাদিক মোঃ রবিন মজুমদার, ক্র‍ীড়া সম্পাদক ও দৈনিক কুমিল্লা কন্ঠ পত্রিকা সাংবাদিক মোঃ আহসান উল্লাহ রাজু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ও দৈনিক কুমিল্লা আলো পত্রিকার সাংবাদিক মোঃ সালামত উল্লাহ, ধর্ম সম্পাদক ও দৈনিক একুশে পত্রিকার সাংবাদিক মোঃ আবাদ মিয়া,নির্বাহী সদস্য মোঃ ইউসুফ হোসেন প্রমুখ।
আলোচনা সভায় সাংবাদিকগন বলেন,সাংবাদিকরা সমাজের দর্পন হিসেবে কাজ করে যাচ্ছে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকতার পেশাকে সমুন্নত রাখতে,ন্যায়, নিষ্ঠা ও সততা সহিত কাজ করতে হবে। লালমাই উপজেলাবাসী আস্থা ও বিশ্বাসের একমাত্র পেশাজীবি সংগঠন লালমাই প্রেস ক্লাব। এ সংগঠনে জাতীয় ও স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বদ্ধপরিকর। সমাজের যে কোন অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সাংবাদিকদের ঐকবদ্ধভাবে কাজ করতে হবে।
নিয়মিত মাসিক আলোচনা সভা শেষে এসডি টেলিভিশনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে উদযাপন করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102