মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতর উপলক্ষে লালমাইয়ে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন লালমাইয়ে বাগমারা আল মোকাররম দারুল উলুম মাদ্রাসায় ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ লালমাইয়ে মাহমুদনগর (নাগরীপাড়া) মুহিউস সুন্নাহ মাদরাসার ১৭ হাফেজের সুনামের সাথে খতমে তারাবীহ আদায়, বিশেষ দোয়া ও সংবর্ধনা কুমিল্লার চৌয়ারায় পারিবারিক কবরস্থানে সোলার লাইট স্থাপন লালমাইয়ে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা লালমাইয়ে মনোহরপুর তালীমুল কোরআন মাদরাসায় ইফতার ও দোয়া মাহফিল ডিসিসিআই ফিন্যান্সিয়াল সেক্টর স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত লালমাইয়ে বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমাই প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‘রওনাকে রমজান’ প্রতিযোগিতায় লালমাইয়ের আল ইসরা মাদরাসার শিক্ষার্থীদের সাফল্য

দেশের সংকটে সর্বদা জনগণের পাশে ঐক্যবদ্ধ বিএনপি — মনিরুল হক চৌধুরী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

দেশের সংকটে সর্বদা জনগণের পাশে ঐক্যবদ্ধ বিএনপি — মনিরুল হক চৌধুরী

দেশের যেকোনো সংকট ও আপদকালীন মুহূর্তে বিএনপি সবসময় জনগণের পাশে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে কুমিল্লা-০৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী বলেছেন, বিএনপি শুধু রাজনৈতিক দল নয়, এ দেশের সাধারণ মানুষের সুখ-দুঃখের নির্ভরতার স্থান। জনগণের সেবা করাই বিএনপির মূল লক্ষ্য।

শনিবার ২২ নভেম্বর সন্ধ্যায় কুমিল্লা নগরীর মগবাড়ি চৌমুহনীতে এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। কুমিল্লা ৬ আসনের লক্ষীপুর, কনেশতলা ও কালীরবাজার আরো ৩ টি নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন তিনি।

নির্বাচনী পথসভায় উপস্থিত ছিলেন,
কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম,
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাদুল বাড়ি আবু,
দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম,
কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু -মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমির,
জেলা কৃষক দলের আহ্বায়ক মোস্তফা জামান,
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন,
সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেন,
সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন, খলিলুর রহমান মজুমদার, কাজী মাহবুবুর রহমান।

আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি নেতা সোহেল মজুমদার, মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সালুর রহমান পাভেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজউদ্দিন রিয়াজ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিক সেলিম রুবেল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুল্লাহ আল মামুন, ছাত্রদলের সাবেক সভাপতি নাদিমমুর রহমান শিশিরি, সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদসহ মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102