বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমাই প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‘রওনাকে রমজান’ প্রতিযোগিতায় লালমাইয়ের আল ইসরা মাদরাসার শিক্ষার্থীদের সাফল্য লালমাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা লালমাইয়ে রাজনৈতিক নেতা, ওলামা,সাংবাদিক ও পেশাজীবীদের সম্মানে জামায়াতের ইফতার লালমাইয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত লালমাইয়ে সরকারি খালের মাটি অবৈধভাবে কাটার অভিযোগে মোবাইল কোর্ট, জরিমানা ৫০ হাজার লালমাইয়ে অসহায় পরিবারকে বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ফাউন্ডেশনের ঘর উপহার লালমাইয়ে শ্রমিকদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল দাউদকান্দিতে কর্মকর্তাদের সঙ্গে এমপি ড. মোশাররফের মতবিনিময়

কুমিল্লায় খুচরা সার বিক্রেতা ও কৃষকদের মানববন্ধন বিক্ষোভ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

কুমিল্লায় খুচরা সার বিক্রেতা ও কৃষকদের মানববন্ধন বিক্ষোভ

মোহাম্মদ আনোয়ার হোসেন

সারাদেশে ৪৪ হাজার খুচরা সার বিক্রেতা ও ৫ কোটি কৃষকদের ভোগান্তি দূর করণে খুচরা সার বিক্রেতাদের আইডি বহাল এবং টিও লাইসেন্স বহালের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে ভোক্তভোগী কৃষক ও খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশনের নেতারা।

বুধবার দুপুরে কুমিল্লা কান্দিরপাড় পূবালী চত্ত্বরে বিক্ষোভ সমাবেশ ও মানবন্ধনে প্রতিবাদ করেন জেলার বিভিন্ন উপজেলার কৃষক ও সার বিক্রেতারা। তাদের দাবী কৃষি মন্ত্রনালয়ে খুচরা সার বিক্রি বন্ধে স্থগিতাদেশ জারি করায় ভোগান্তি পড়বে প্রান্তিক কৃষকরা। ফলে কৃষি ও শীতকালীন ফসল ফলনে হাতের নাগালে সার না পেলে হুমকির মুখে পড়বে সাধারণ কৃষকরা।

জেলার বিভিন্ন উপজেলার যৌথ উদ্যোগে নগরীর কান্দিরপাড় এসে এ্যাসোসিয়েশনের নেতারা ঐক্যবদ্ধ হয়ে খুচরা সার বিক্রেতাদের আইডিকার্ড ও টিও লাইসেন্স বহাল রেখে সাধারণ কৃষকের দৌড়গড়ায় সেবা দিতে কৃষি মন্ত্রনালয়ের স্থগিতাদেশ বাতিলের দাবী জানান তারা।

তাদের দাবীতে ঐক্যমত পোষন করে কৃষক আবুল হাসান বলেন, সাধারণ কৃষক তার ফসল ফলনে খুচরা সারের প্রয়োজন হলে খচরা সার বিক্রেতাদের কাছে গিয়ে নিতে পারেন, ডিলাররা কখনো খুচরা সার বিক্রি করেন না। এতে করে প্রান্তিক কৃষকরা চাষাবাদ থেকে সরে দাড়াবে। ফলে কাচাঁ বাজার ও বিভিন্ন কৃষি পণ্যের দাম বৃদ্ধি হয়ে হুমকির পড়বে সাধারণ মানুষ।

এর আগে গত রবিবার লালমাই উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন ও সমাবেশ শেষে কৃষি সচিব বরাবর লালমাই উপজেলা কৃষি অফিসারের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হায়াতুন নবী মিয়াজি,, সাধারণ সম্পাদক দুলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শওকত আহমেদ পাবেলসহ আরো অনেকে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102