
ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে চিকিৎসক দম্পতির ছেলে আহমেদ আশহাব শাফিন
প্রদীপ মজুমদার :
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে চিকিৎসক দম্পতির ছেলে আহমেদ আশহাব শাফিন ।
রবিবার (১২ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়।
আহমেদ আশহাব শাফিন চট্টগ্রাম বিভাগের আওতাধীন কুমিল্লা জিলা স্কুল থেকে ২০২৬ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ট্যালেন্টপুলে বৃত্তি পায়।
কৃতী এই শিক্ষার্থী কুমিল্লা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ সালেহ আহমদ ও গাইনী বিশেষজ্ঞ ডা : জেবুন্নাহার দম্পতির পুত্র। তার এই গৌরবময় সাফল্যে কুমিল্লা জিলা স্কুলের শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী এবং তার পরিবার-পরিজন অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ছেলের এই কৃতিত্বপূর্ণ ফলাফলে মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেছেন ডা: সালেহ আহমদ ও ডা: জেবুন্নাহার দম্পতি। তারা ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল কর্মময় জীবনের জন্য সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান,আহমেদ আশহাব শাফিন শুরু থেকেই অত্যন্ত মেধাবী, বিনয়ী, ও পরিশ্রমী শিক্ষার্থী। তার এই কৃতিত্ব বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদেরও ভবিষ্যতে পড়াশোনায় আরও মনোযোগী, ও প্রতিযোগিতামূলক হতে দারুণভাবে অনুপ্রাণিত করবে। শিক্ষকমণ্ডলী আহমেদ আশহাব শাফিন উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছেন। আহমেদ আশহাব শাফিন সকলের দোয়া প্রার্থী। কুমিল্লা জেলার লালমাই উপজেলার পূর্ব পেরুল গ্রামে তাহার জন্ম।