শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে শ্রমিকদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল দাউদকান্দিতে কর্মকর্তাদের সঙ্গে এমপি ড. মোশাররফের মতবিনিময় লালমাইয়ে খাজা মহিউদ্দিন চিশতি (রাঃ)-এর স্মরণে কনকশ্রীতে ওয়াজ ও দোয়ার মাহফিল লালমাইয়ে জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া রহমতপুর মাদরাসায় বার্ষিক উন্নয়ন সদস্য সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমাইয়ে এতিম অসহায় শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করলেন বিশিষ্ট সমাজসেবক কামাল হোসেন শতবর্ষী বাগমারা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০০৪ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমাই উপজেলা পরিষদে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদে শাহ আলমকে নিয়ে তৃণমূলের জোর দাবি জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ এ ট্যালেন্টপুলে বাগমারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর সাফল্য জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর কৃতিত্ব লালমাইয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লালমাইয়ে শ্রমিকদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

লালমাইয়ে শ্রমিকদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

মোহাম্মদ আনোয়ার হোসেন
কুমিল্লার লালমাই উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) বিকেলে উপজেলার বাগমারা বাজার জিরো পয়েন্টে বাগমারা উত্তর ও দক্ষিণ ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমাই উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. সোলামান। সঞ্চালনা করেন উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা বিএনপির সভাপতি মো. মাসুদ করিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী মীর (পিন্টু) এবং উপজেলা বিএনপির নেতা মাওলানা মো. জাকির হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন বাগমারা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল খালেক, বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনির হোসেন ডালিম, বাগমারা দক্ষিণ ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মো. খোকন মিয়া, বাগমারা উত্তর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মো. দুলাল মিয়া সহ লালমাই উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাগমারা মধ্য বাজার মসজিদে নূর এর ইমাম মাওলানা মো. ইলিয়াস।

ইফতার মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102