মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে রাজনৈতিক নেতা, ওলামা,সাংবাদিক ও পেশাজীবীদের সম্মানে জামায়াতের ইফতার লালমাইয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত লালমাইয়ে সরকারি খালের মাটি অবৈধভাবে কাটার অভিযোগে মোবাইল কোর্ট, জরিমানা ৫০ হাজার লালমাইয়ে অসহায় পরিবারকে বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ফাউন্ডেশনের ঘর উপহার লালমাইয়ে শ্রমিকদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল দাউদকান্দিতে কর্মকর্তাদের সঙ্গে এমপি ড. মোশাররফের মতবিনিময় লালমাইয়ে খাজা মহিউদ্দিন চিশতি (রাঃ)-এর স্মরণে কনকশ্রীতে ওয়াজ ও দোয়ার মাহফিল লালমাইয়ে জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া রহমতপুর মাদরাসায় বার্ষিক উন্নয়ন সদস্য সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমাইয়ে এতিম অসহায় শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করলেন বিশিষ্ট সমাজসেবক কামাল হোসেন শতবর্ষী বাগমারা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০০৪ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লালমাইয়ে রাজনৈতিক নেতা, ওলামা,সাংবাদিক ও পেশাজীবীদের সম্মানে জামায়াতের ইফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

লালমাইয়ে রাজনৈতিক নেতা, ওলামা, সাংবাদিক ও পেশাজীবীদের সম্মানে জামায়াতের ইফতার

মোহাম্মদ আনোয়ার হোসেন

কুমিল্লার লালমাই উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, ওলামা, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী-র লালমাই উপজেলা শাখা।

৯মার্চ (সোমবার) কুমিল্লা পদুয়ার বিশ্বরোডস্থ হোটেল নূরজাহানে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

লালমাই উপজেলা বাংলাদেশ  জামায়াতে ইসলামীর সেক্রেটারি মু. ইমাম হোসেনের সঞ্চালনায় এবং উপজেলা আমির মাওলানা আবদুন নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াছিন আরাফাত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আখতার হোসেন মজুমদার, অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার অফিস সম্পাদক ও সাবেক চেয়ারম্যান গোলাম সরওয়ার মজুমদার কামাল।

এ সময় আরও বক্তব্য দেন অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ূম, অধ্যক্ষ মাওলানা আব্দুর রব ও মাওলানা মফিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোহাম্মদ ইয়াছিন আরাফাত বলেন, লালমাই উপজেলা বিলুপ্ত নয়; বরং সীমানা বৃদ্ধি করে লালমাই অঞ্চলকে নিয়ে পুনর্গঠন করা সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে বিরোধী দলে থেকেও তারা কাজ করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন লালমাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পরতি ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রব।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতা, আলেম-ওলামা, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102