বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে সৎ মায়ের নির্যাতনের অভিযোগ: ভাইরাল ভিডিওর পর প্রশাসনের হস্তক্ষেপ, সতর্কবার্তা ৩৩ বছর পর প্রাক্তনদের মিলনমেলা, আবেগঘন বাগমারা উচ্চ বিদ্যালয়ের ৯৩ ব্যাচ পুনর্মিলনী মাওলানা ইসমাইল হোসেনের প্রার্থিতা ঘোষণা: ন্যায়ভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় লালমাই উপজেলা বাসিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন কামাল হোসেন লালমাইয়ে আবু তাহের ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ ঈদুল ফিতর উপলক্ষে লালমাইয়ে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন লালমাইয়ে বাগমারা আল মোকাররম দারুল উলুম মাদ্রাসায় ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ লালমাইয়ে মাহমুদনগর (নাগরীপাড়া) মুহিউস সুন্নাহ মাদরাসার ১৭ হাফেজের সুনামের সাথে খতমে তারাবীহ আদায়, বিশেষ দোয়া ও সংবর্ধনা কুমিল্লার চৌয়ারায় পারিবারিক কবরস্থানে সোলার লাইট স্থাপন লালমাইয়ে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

লালমাইয়ে সৎ মায়ের নির্যাতনের অভিযোগ: ভাইরাল ভিডিওর পর প্রশাসনের হস্তক্ষেপ, সতর্কবার্তা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

লালমাইয়ে সৎ মায়ের নির্যাতনের অভিযোগ: ভাইরাল ভিডিওর পর প্রশাসনের হস্তক্ষেপ, সতর্কবার্তা

মোহাম্মদ আনোয়ার হোসেন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া এক হৃদয়বিদারক ভিডিওকে কেন্দ্র করে কুমিল্লার লালমাই উপজেলা প্রশাসনের নজরে আসে এক এতিম শিশুর ওপর সৎ মায়ের নির্যাতনের অভিযোগ। ভিডিওতে দেখা যায়, শিশু সামিয়া তার মায়ের কবরের সামনে গিয়ে কান্নায় ভেঙে পড়ছে—যা ব্যাপকভাবে নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে।

ঘটনাটি আমলে নিয়ে দ্রুত ব্যবস্থা নেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু। তিনি বিষয়টি তদন্তের দায়িত্ব দেন বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ লোকমান হোসেনকে।

পরবর্তীতে মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১১টায় শিশুটিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শিশুটির সৎ মা আয়েশা আক্তার। তিনি দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে এ ধরনের আচরণ না করার প্রতিশ্রুতি দেন।

ইউএনও উম্মে তাহমিনা মিতু বলেন, “শিশুটির সৎ মা আয়েশা আক্তারকে এক মাসের জন্য সতর্কতামূলক সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে যদি পুনরায় এমন কোনো অভিযোগ পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

প্রশাসনের এ দ্রুত পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। একই সঙ্গে শিশুটির নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ধারাবাহিক নজরদারির দাবি জানিয়েছেন সচেতন মহল।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102