রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ এডভোকেট ফরহাদ উদ্দীনকে লালমাই ডায়াবেটিক সমিতির সংবর্ধনা লালমাইয়ে ফিলিং স্টেশন তদারকিতে ইউএনও, তেল মজুদ ও সরবরাহ কার্যক্রম পর্যালোচনা নির্যাতিত শিশু সুমাইয়ার পাশে দাঁড়াল স্বপ্ন সুপার শপ, মাসিক সহায়তার ঘোষণা লালমাই উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা: শিক্ষিত ও জনদরদী নেতৃত্বের দাবি লালমাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত কুমিল্লার লালমাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্তদের পাশে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া লালমাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত লালমাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন: ডিসপ্লেতে প্রথম, স্কাউটে দ্বিতীয় বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয় লালমাইয়ে স্বাধীনতা দিবসে লালমাই ডায়াবেটিক এসোসিয়েশন এর আয়োজনে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত লালমাইয়ে সৎ মায়ের নির্যাতনের অভিযোগ: ভাইরাল ভিডিওর পর প্রশাসনের হস্তক্ষেপ, সতর্কবার্তা

নির্যাতিত শিশু সুমাইয়ার পাশে দাঁড়াল স্বপ্ন সুপার শপ, মাসিক সহায়তার ঘোষণা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

নির্যাতিত শিশু সুমাইয়ার পাশে দাঁড়াল স্বপ্ন সুপার শপ, মাসিক সহায়তার ঘোষণা

মোহাম্মদ আনোয়ার হোসেন

কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পোহনকুচা গ্রামে সৎমায়ের নির্যাতনের শিকার শিশু সুমাইয়ার পাশে দাঁড়িয়েছে দেশের অন্যতম খুচরা বিপণন প্রতিষ্ঠান স্বপ্ন সুপার শপ।

শনিবার (২৮ মার্চ) প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা সুমাইয়ার বাড়িতে গিয়ে তার পরিবারের জন্য এক মাসের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহ করেন। এ সময় তারা জানান, মানবিক দায়িত্ববোধ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও প্রতি মাসে নিয়মিতভাবে এ সহায়তা অব্যাহত রাখা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক নির্যাতনের ঘটনায় সুমাইয়ার বিষয়টি এলাকায় আলোচনার জন্ম দেয়। পরবর্তীতে বিষয়টি বিভিন্ন মহলের নজরে এলে স্বপ্ন সুপার শপ কর্তৃপক্ষ এগিয়ে আসে।

সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. লোকমান হোসেন, স্বপ্ন সুপার শপ রিজিওনাল হেড অব অপারেশন চট্টগ্রাম বিভাগ রিয়াজ উদ্দিন, রিজিউনাল ম্যানেজার মোঃ মোসারফ হোসেন,জোনাল ম্যানেজার মোঃ রাসেল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্বপ্ন সুপার শপের প্রতিনিধিরা।

এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. লোকমান হোসেন বলেন, “এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। আমরা আশা করি, সুমাইয়ার পাশে অন্যরাও এগিয়ে আসবে।”

স্বপ্ন সুপার শপ কর্তৃপক্ষ জানায়, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো তাদের সামাজিক দায়বদ্ধতার অংশ। সুমাইয়ার মতো শিশুদের নিরাপদ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

সুমাইয়ার মতো নির্যাতিত শিশুদের সুরক্ষা ও পুনর্বাসনে সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও অংশগ্রহণ অপরিহার্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102