বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
লালমাইয়ের প্রবাসীর ব্লাড ক্যান্সার, সহযোগিতার আহ্বান মানবিক ব্যক্তিত্ব হাজী ফরহাদ হোসেনের লালমাইয়ে টেকসই কৃষি প্রযুক্তির মাঠ দিবস অনুষ্ঠিত, মরিচে ফলন বৃদ্ধির নতুন দিকনির্দেশনা ড. মোস্তফা সাজ্জাদ হাসান অধ্যাপক পদে নিয়োগপ্রাপ্ত লালমাই ভুশ্চি বাজারে গোমতী জেনারেল প্র্যাকটিস সেন্টারের উদ্বোধন ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত লালমাইয়ে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ এডভোকেট ফরহাদ উদ্দীনকে লালমাই ডায়াবেটিক সমিতির সংবর্ধনা লালমাইয়ে ফিলিং স্টেশন তদারকিতে ইউএনও, তেল মজুদ ও সরবরাহ কার্যক্রম পর্যালোচনা নির্যাতিত শিশু সুমাইয়ার পাশে দাঁড়াল স্বপ্ন সুপার শপ, মাসিক সহায়তার ঘোষণা লালমাই উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা: শিক্ষিত ও জনদরদী নেতৃত্বের দাবি লালমাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

লালমাইয়ের প্রবাসীর ব্লাড ক্যান্সার, সহযোগিতার আহ্বান মানবিক ব্যক্তিত্ব হাজী ফরহাদ হোসেনের

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

লালমাইয়ের প্রবাসীর ব্লাড ক্যান্সার, সহযোগিতার আহ্বান মানবিক ব্যক্তিত্ব হাজী ফরহাদ হোসেনের

মোহাম্মদ আনোয়ার হোসেন

কুমিল্লার লালমাই উপজেলার ভূলইন দঃ ইউনিয়নের নিশ্চিন্ত পুর গ্রামের এক প্রবাসী যুবক ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তার চিকিৎসার জন্য দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসীদের কাছে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

লালমাই উপজেলার প্রবাসী মাহমুদুল হাসান জুয়েল দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে ভুগছেন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসা ব্যয় অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় পরিবারটি আর্থিকভাবে দিশেহারা হয়ে পড়েছে।

এ অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টের মাধ্যমে প্রবাসী ভাইদের এগিয়ে আসার আহ্বান জানান লালমাই উপজেলার মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী ফরহাদ হোসেন।

তার পোস্টে তিনি বলেন, “আমাদেরই এক প্রবাসী ভাই মাহমুদুল হাসান জুয়েল বাঁচতে চায়। আমরা সবাই মিলে পাশে দাঁড়ালে হয়তো আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়ে উঠতে পারেন। হায়াতের মালিক একমাত্র আল্লাহ, আমরা শুধু চেষ্টা করতে পারি।”

তিনি আরও প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে সবাই যেন নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করেন।

এদিকে স্থানীয়দের মধ্যেও বিষয়টি মানবিক সাড়া ফেলেছে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সহমর্মিতা প্রকাশ করছেন এবং সহযোগিতার আগ্রহ দেখাচ্ছেন।

এ ধরনের সংকটময় মুহূর্তে সম্মিলিত উদ্যোগই পারে একজন মানুষের জীবন বাঁচাতে। তারা প্রবাসীসহ সমাজের সকল স্তরের মানুষের কাছে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102