
কুমিল্লা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬–২০২৭
সহ-সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর আলমের নিরঙ্কুশ বিজয়
মোহাম্মদ আনোয়ার হোসেন
কুমিল্লা আইনজীবী সমিতির ২০২৬–২০২৭ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন লালমাই উপজেলার কৃতি সন্তান অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম।
নির্বাচনে মোট ১,২৫৩টি ভোট কাস্টিংয়ের মধ্যে তিনি একাই ৭১৫ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়লাভ করেন। তার এই বিজয় আইনজীবী মহলে ব্যাপক সাড়া ফেলেছে এবং সহকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার করেছে।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনটি প্রাণবন্ত হয়ে ওঠে। ফলাফল ঘোষণার পরপরই জাহাঙ্গীর আলমের সমর্থকরা আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন।
বিজয়ী প্রতিক্রিয়ায় জাহাঙ্গীর আলম বলেন, “এই বিজয় কুমিল্লা আইনজীবী সমিতির সকল সদস্যের। আমি সবার সহযোগিতা নিয়ে সমিতির উন্নয়ন, আইনজীবীদের পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং কল্যাণে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, আইনজীবীদের অধিকার রক্ষা, আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে তিনি অগ্রাধিকার দেবেন।
সংশ্লিষ্ট মহল মনে করছে, নতুন নেতৃত্বের মাধ্যমে কুমিল্লা আইনজীবী সমিতি আরও গতিশীল ও কার্যকর ভূমিকা পালন করবে।