শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে সিধুচী হিযবুল্লাহ মহিলা দাখিল মাদ্রাসা আলিম স্তরে উন্নীতকরণ ও দাখিল পরীক্ষা ২০২৬ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমাইয়ে নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন লালমাইয়ে দাড়ি-পাল্লা মার্কার পক্ষে গণমিছিল অনুষ্ঠিত লালমাইয়ে ইকরা মাদরাসা বাগমারা এর হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎লালমাইয়ে ৩৫ ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে বসছে সিসি ক্যামেরা ‎ লালমাই-বরুড়ায় ‘রওনাকে রমজান সিজন–১’ এর অডিশন সম্পন্ন জামায়াতের পলিসি সাম্মিটের কিনোট স্পিকার লালমাইয়ের ড. আশিকুর রহমান লালমাই উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের জরুরী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত যোহরের নামাজ পড়ার মধ্য দিয়ে উদ্বোধন হলো মসজিদ আল-আকসা লালমাইয়ে মনোহরপুর তা’লীমূল কোরআন মাদরাসার ১১সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন

লালমাইয়ে ২টি বাসের সাথে ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১,গুরুতর আহত শতাধিক 

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে
লালমাইয়ে ২টি বাসের সাথে ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১,গুরুতর আহত শতাধিক
মোহাম্মদ আনোয়ার হোসেন
২২ ডিসেম্বর সোমবার  আনুমানিক সন্ধ্যা ৬ঃ৪৫ মিনিটে লালমাই উপজেলার কুমিল্লা – নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বরল মেঘনা কোল্ড স্টোরের সামনে ঢাকাগামী জোনাকী এক্সপ্র‍েস, নোয়াখালীগামী একুশে এক্সপ্র‍েস ও ট্র‍াক্টর ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে নিহত ১,গুরুতর  আহত শতাধিক। সেনাবাহিনীর একটি টিম, লালমাই থানা পুলিশ, লাকসাম ক্র‍সিং হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় জনসাধারণ আহতদের দ্রুত উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, লাকসাম সরকারি হসপিটাল সহ বিভিন্ন হসপিটালে চিকিৎসা জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী থেকে জানা যায়, ঢাকাগামী জোনাকী বাস ও লাল-সবুজ বাস দ্রুত গতিতে প্রতিযোগিতা করে ওভারটেক করার সময় রাস্তার পশ্চিম পাশে দাড়িয়ে থাকা ট্র‍াক্টরের সাথে সংঘর্ষ ঘটে।টাক্টরের সামনের অংশ রাস্তার পূর্ব পাশে ছিটকে গেলে নোয়াখালীগামী একুশে বাসটির সাথে সংঘর্ষ ঘটে।ঢাকাগামী লাল-সবুজ বাসটিও ট্র‍াক্টরটিকে প্রথমে আঘাত করে চলে যায় এবং জোনাকি বাসটি স্ব-জোরে আঘাত করে। ট্র‍াক্টরের ড্রাইভার স্থানীয় জয়নগরের মোঃ আলী আক্কাস এর বড় ছেলে মোঃ জসীম উদ্দিন (৪৫) ঘটনাস্থলে নিহত হয়েছে।টাক্টরে থাকা অপরজন স্থানীয় কাকসার গ্রামের মোঃ জাহিদ হোসেন (২৫) আশংকা জনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ এন্ড হসপিটালে প্রেরন করা হয়েছে।
উল্লেখ্য যে, রাস্তার পশ্চিম পাশে জান্নাত ফার্নিচার এন্ড অটোবি শো-রুমের উত্তর অংশের ওয়াল ও গ্লাস ভেঙে ৩৩ হাজার ভোল্টেজের পিলার উপড়ে নিয়ে জোনাকী বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং পিলারটি বাসের উপরে করে পিলারের উপরে অংশ বাসের ভিতরে ঢুকে যায়।জোনাকী বাসটি পিলারটি নিয়ে ৫০/৬০ গজ দূরে নিয়ে যায়।
জোনাকী বাসের ড্রাইভারও গুরুতর আহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানান যায়।
লাকসাম ক্র‍সিং হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইন্সপেক্টর মোঃ আদেল আকবর বলেন, ২ টি বাসের সাথে ট্র‍াক্টরের ত্রিমুখী সংঘর্ষের ফলে রোড ডিভাইস রাস্তার উপরে যানচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।রোড ডিভাইসের অংশটি ক্র‍েনের মাধ্যমে স্বস্থানে এনে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে।আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, লাকসাম সরকারি হসপিটাল সহ বিভিন্ন হসপিটালে পাঠানো হয়েছে।
নিহত ও আহতদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে। পরে সঠিক তথ্য বিস্তারিত জানানো হবে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102