শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে সিধুচী হিযবুল্লাহ মহিলা দাখিল মাদ্রাসা আলিম স্তরে উন্নীতকরণ ও দাখিল পরীক্ষা ২০২৬ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমাইয়ে নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন লালমাইয়ে দাড়ি-পাল্লা মার্কার পক্ষে গণমিছিল অনুষ্ঠিত লালমাইয়ে ইকরা মাদরাসা বাগমারা এর হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎লালমাইয়ে ৩৫ ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে বসছে সিসি ক্যামেরা ‎ লালমাই-বরুড়ায় ‘রওনাকে রমজান সিজন–১’ এর অডিশন সম্পন্ন জামায়াতের পলিসি সাম্মিটের কিনোট স্পিকার লালমাইয়ের ড. আশিকুর রহমান লালমাই উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের জরুরী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত যোহরের নামাজ পড়ার মধ্য দিয়ে উদ্বোধন হলো মসজিদ আল-আকসা লালমাইয়ে মনোহরপুর তা’লীমূল কোরআন মাদরাসার ১১সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন

কুমিল্লা-১০ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ড.সাজ্জাদ এফসিএ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

কুমিল্লা-১০ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ড.সাজ্জাদ এফসিএ

লালমাই ও নাঙ্গলকোট উপজেলা নিয়ে গঠিত ২৫৮,কুমিল্লা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দক্ষিণ কুমিল্লার অন‍্যতম মেধাবী সন্তান বিশিষ্ট চাটার্ড একাউনটেন্ট ও আর্থিক অপরাধ বিষয়ে আন্তর্জাতিক পিএইচডি স্কলার ড.মোস্তফা সাজ্জাদ হাসান এফসিএ সিপিএ। নির্বাচনী বিধি অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীর জন্য প্রয়োজনীয় উক্ত আসনের ৫ লক্ষ ৩৬ হাজার ২২৭ জন ভোটারের ১% হিসেবে প্রায় সাড়ে পাঁচ হাজার ভোটারের স্বাক্ষরিত সমর্থন ও নির্বাচনী হলফনামা সহ তিনি ২৪ ডিসেম্বর ২০২৫ ইং কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দেন।হলফনামায় সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা হিসেবে তিনি এফসিএ ও পিএইচডি দেখিয়েছেন। আয়ের উৎস হিসেবে দেখিয়েছেন সিএ পেশা, বিশ্ববিদ্যালয়ে খন্ডকালীন অধ্যাপনা ও বিভিন্ন কোম্পানির বোর্ড সভায় অংশগ্রহণ হতে আয়। সম্পত্তি হিসেবে পৈতৃক সূত্রে ও মাতৃসূত্রে প্রাপ্ত লালমাই উপজেলার উক্তর দৌলতপুর ও ফতেপুর (জামতলী) মৌজার দুটি বাড়ি ও নিজ নামে কেনা ঢাকার ফ্লাট, টয়োটা জীপ ও অন্যান্য সম্পদ উল্লেখ করছেন । অস্হাবর সম্পদ হিসেবে কোম্পানির শেয়ার,সঞ্চয়পত্র,আসবাবপত্র,ব‍্যাংকে জমা ও অন্যান্য খাত দেখিয়েছেন। প্রার্থীর নিজের ও পরিবারের কোন প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত ঋণ নেই। ধারনা করা হচ্ছে বৃহত্তর কুমিল্লার প্রার্থীদের মধ্যে ড.সাজ্জাদ সবচেয়ে উচ্চ শিক্ষিত প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। আগামী ৩ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই হবে,স্বতন্ত্র প্রার্থীদের মার্কা নির্ধারিত হবে ২১ জানুয়ারী। বিধিনিষেধ অনুযায়ী নির্বাচনী প্রচার-প্রচারণা আগামী ২২ জানুয়ারি শুরু হয়ে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ইং।সংসদ সদস্য নির্বাচিত হলে ড.সাজ্জাদ এলাকার শিক্ষা ব‍্যবস্হার উন্নয়ন, কর্মসংস্থান,মাদক নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সহ অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102